অনুচক্রিকার খোঁজ
কেরোসিন ফুরিয়ে যাওয়া হারিকেনের মতন জীবনেও চলে অসম্পূর্ণ দহন... দেশলাই কাঠির বুকে সঞ্চিত বারুদের ঘ্রাণে ভুলে যাই দগ্ধ মানচিত্রের স্থানসমূহ... ঘুণে খাওয়া নোটবুকে বসতি স্থাপন করে শুকনা জারবেরা... শুভ্র পাতায় ছাপ পড়ে পাপড়ির তবু... জলীয়বাষ্পের অভাবগ্রস্ত পচে যাওয়া নাম না জানা প্রেমিকার দেয়া ফুলের গায়ে জমে অভিমানী অশ্রু হতে ধার নেয়া অদ্ভুত নব কুজ্ঝটিকা... তেমনি কপালেও জমে শুষ্ক ঘামের অস্তিত্ব... কলমের বিরামহীন কালির ধারা জানে রক্তকণিকার খোঁজ... জানে, কেমন আছে আজকাল অনুচক্রিকারা! ত
জীবনকে অসম্পূর্ণ দহনের সাথে তুলনা করে লেখক তার ব্যক্তিগত অনুভূতির কথা তুলে ধরেছেন। পুরনো নোটবুকে শুকিয়ে যাওয়া জারবেরা এবং প্রেমিকার দেওয়া ফুলের স্মৃতিচারণ করেছেন তিনি। এই সবকিছুই যেন জীবনের অপূর্ণতা এবং স্মৃতির প্রতিচ্ছবি।
এই লেখাটি জীবনের নানা অপূর্ণতা ও স্মৃতির প্রতিচ্ছবি তুলে ধরে, যা পাঠকের মনে গভীর অনুভূতির সঞ্চার করে।
📌 Kaynak
Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →