বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

📌 Diğer 📰 Bangladesh 🕐 5 saat önce
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থাটির প্রথম নারী চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। অধ্যাপক ম

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মীর নাদিয়া নিভিন। তিনি সংস্থাটির প্রথম নারী চেয়ারম্যান। তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মীর নাদিয়া নিভিনকে তিন বছরের জন্য আইডিআরএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মীর নাদিয়া নিভিন একজন আন্তর্জাতিক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ, আফগানিস্তান ও মালয়েশিয়ায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মীর নাদিয়া নিভিনের। ২০১৯ সালে এশিয়ার নবীন নেতাদের ওপর করা যুক্তরাষ্ট্রভিত্তিক এশিয়া সোসাইটির ‘এশিয়া ২১ ইয়াং লিডারস’ তালিকায় মীর নাদিয়া নিভিন ছিলেন। এশিয়ার ৩৯টি দেশের অনূর্ধ্ব–৪০ বছর বয়সী সফল ব্যক্তিদের নিয়ে এ তালিকা ২০০৬ সাল থেকে করে আসছে এশিয়া সোসাইটি। জাতিসংঘে যোগদানের আগে মীর নাদিয়া নিভিন ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। কিছুদিন সাংবাদিকতা পেশায়ও জড়িত ছিলেন তিনি। কারা ছিলেন আইডিআরএর চেয়ারম্যান ২০১১ সালের ১১ জানুয়ারি যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত পাঁচজন চেয়ারম্যান পেয়েছে আইডিআরএ। প্রথম চেয়ারম্যান ছিলেন এম শেফাক আহমেদ, যিনি একজন অ্যাকচুয়ারি। তিনি প্রতি মেয়াদ তিন বছর করে দুই দফায় মোট ৬ বছর এ সংস্থার চেয়ারম্যান ছিলেন। এরপর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব শফিকুর রহমান পাটোয়ারী আইডিআরএর চেয়ারম্যান হিসেবে তিন বছরের নিয়মিত মেয়াদ শেষ করেন। এ দুজনের পর একে একে তিনজন সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। কিন্তু কেউই তাঁদের মেয়াদ শেষ করতে পারেননি। তাঁদের মধ্যে রয়েছেন বেসরকারি খাতের এম মোশাররফ হোসেন। ২০২০ সালের জুনে তিন বছরের জন্য নিয়োগ পেলেও পৌনে দুই বছর দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন। এরপর ২০২২ সালের জুনে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান সাবেক পরিকল্পনাসচিব মোহাম্মদ জয়নুল বারী। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকেও পদত্যাগ করতে বলা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আরেক সাবেক সচিব এম আসলাম আলম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের সেপ্টেম্বরে। এ বছরের মার্চে তাঁকেও চলে যেতে হয়।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön