একঝলক (১৬ জুন ২০২৬)

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
একঝলক (১৬ জুন ২০২৬)

নদীর পানিতে সেতুর প্রতিচ্ছবি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ জুন ঘের ও নদীর তাজা মাছের পসরা নিয়ে বাজারে বসেছেন বিক্রেতারা। নানা প্রজাতির মাছ ঘিরে ক্রেতাদেরও ভিড়-দাম, মান ও পছন্দ মিলিয়ে চলছে কেনাকাটা। দৌলতপুর বাজার, খুলনা, ১৬ জুন কাঁটা মেহেদী ফুলে প্রজাপতি। বানরগাতী, খুলনা , ১৬ জুন নিজের ছাদবাগান থেকে পাকা ড্রাগন ফল সংগ্রহ করছেন বিকাশ দে। মাস্টার কলোনি, রাঙামাটি, ১৬ জুন সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটা জমেছে অলকানন্দা ফুলের পাপড়িতে। রাঙা পানি গ্রাম, রাঙামাটি, ১৬ জুন পড়ে থাকা ভ

নদীর পানিতে সেতুর প্রতিচ্ছবি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৬ জুন ঘের ও নদীর তাজা মাছের পসরা নিয়ে বাজারে বসেছেন বিক্রেতারা। নানা প্রজাতির মাছ ঘিরে ক্রেতাদেরও ভিড়-দাম, মান ও পছন্দ মিলিয়ে চলছে কেনাকাটা। দৌলতপুর বাজার, খুলনা, ১৬ জুন কাঁটা মেহেদী ফুলে প্রজাপতি। বানরগাতী, খুলনা , ১৬ জুন নিজের ছাদবাগান থেকে পাকা ড্রাগন ফল সংগ্রহ করছেন বিকাশ দে। মাস্টার কলোনি, রাঙামাটি, ১৬ জুন সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটা জমেছে অলকানন্দা ফুলের পাপড়িতে। রাঙা পানি গ্রাম, রাঙামাটি, ১৬ জুন পড়ে থাকা ভুট্টাখেতে এক দল ফিঙে। মোস্তাইল বাজার, বগুড়া, ১৬ জুন গাছের ডালে বসে আছে বসন্তবাউরি। কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ি, ১৬ জুন গ্রামে গ্রামে ঘুরে বিক্রির জন্য হাওয়াই মিঠাই নিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। অভিরামপুর, বগুড়া, ১৬ জুন গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছেন এই ব্যক্তি। জানপুর, রংপুর, ১৬ জুন আমন ধানের বীজতলা প্রস্তুতের জন্য জমি চাষে ব্যস্ত কৃষক। পালিচড়া, রংপুর, ১৬ জুন সিলেট শহর থেকে চা-বাগানে পর্যটক নিয়ে এসেছেন চালক। প্রখর রোদে ক্লান্ত হয়ে যাত্রী নামিয়ে পান করছেন পানি। মালনীছড়া, সিলেট, ১৬ জুন হাওরপাড়ে এখনো ধান ভাঙার কাজ চলছে। ভ্রাম্যমাণ ধান ভাঙার কল নিয়ে বেরিয়েছেন এই ব্যক্তি। বাউয়ারকান্দি, সিলেট, ১৬ জুন রোদে শুকাতে দেওয়া হয়েছে ধান। গৃহস্থের অনুপস্থিতিতে চুপি চুপি সেই ধানে ভাগ বসিয়েছে চড়ুইয়ের দল। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৬ জুন পুকুরে ২২ হাজার টাকায় টিকিট কেটে চলছে মাছ শিকার। বড় বড় একেকটি মাছ পেয়ে উচ্ছ্বসিত শিকারিরা। প্রায় ১৮ কেজি ওজনের মাছ পেয়ে তা কোলে নিয়ে ফিরছেন এই শিকারি। রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ১৬ জুন সিলেটে হাওর ও নদীবেষ্টিত সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার শত বছরের পুরোনো হাট সালুটিকর। এই হাটে বর্ষার শুরু থেকে নৌকার হাট বসে। হাওর-নদী, খাল-বিলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরাঞ্চলের মানুষের কাছে নৌকার কদর বাড়তে থাকে। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৬ জুন নির্দিষ্ট ঘর থাকার পরও এলোমেলো ছড়িয়ে–ছিটিয়ে আছে হাসপাতালের বর্জ্য। বাতাসের মাধ্যমে এসব বর্জ্য থেকে ছড়াতে পারে রোগজীবাণু। জেনারেল হাসপাতাল, শালগাড়িয়া, পাবনা, ১৬ জুন জামালপুর সীমান্তে ১৮ ঘণ্টা ধরে শূন্যরেখায় এই যুবকের অবস্থান। বিএসএফের ঠেলে পাঠানোর (পুশ ইন) এমন চেষ্টা স্থানীয়দের নিয়ে ঠেকাচ্ছে বিজিবি। দেওয়ানগঞ্জ, জামালপুর, ১৬ জুন প্রখর রোদে ছাতা মাথায় খালের পানিতে বড়শি ফেলে মাছ শিকারে বসেছেন এক ব্যক্তি। ডাঙ্গী, ফরিদপুর, ১৬ জুন নগরকান্দার আয়নাল শেখ প্রতিদিন ফরিদপুর সদরের বিভিন্ন স্থানে ঘুরে হ্যান্ডমাইকে গান বাজিয়ে নৃত্যের তালে হেলেদুলে বিক্রি করেন চিড়া ভাজা। গোল ডাঙ্গী, ফরিদপুর, ১৬ জুন লোডশেডিং হলেই চাহিদা বাড়ে মোমবাতির। সেই চাহিদা পূরণে রাজধানীর ফরিদাবাদ এলাকায় গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য মোমবাতি তৈরির কারখানা। কামরাঙ্গীরচর, ঢাকা, ১৬ জুন উত্তরা ১৮ নম্বর সেক্টরের সেতুর উত্তর ও দক্ষিণ পাশে রাস্তার দুই ধারে ছোট-বড় শতাধিক নার্সারি রয়েছে। এখানকার উত্তরা দিয়াবাড়ি নার্সারিতে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন মৌসুমি ফুলের চারা, ইনডোর প্ল্যান্ট ও ফলের গাছ পাওয়া যায়। উত্তরা, ঢাকা, ১৬ জুন

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön