নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে এশিয়াটিক থ্রিসিক্সটির ‘হার এশিয়াটিক সার্কেল’
এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন উদ্যোগ ‘হার এশিয়াটিক সার্কেল’-এর মাধ্যমে নারী কর্মীরা পাচ্ছেন শেখা, যোগাযোগ, সহযোগিতা ও ক্ষমতায়নের এক নতুন প্ল্যাটফর্ম। নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত, অর্থনৈতিক ও ব্যক্তিগত উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে মার্কেটিং কমিউনিকেশনস ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি। ১৫ জুন রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’-এ উৎসবমুখর ও প্রাণবন্ত আয়োজনে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। এখন থেকে এশিয়াটিক থ্রিসিক্সটির নারীকর্মীরা এই প্ল
এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন উদ্যোগ ‘হার এশিয়াটিক সার্কেল’-এর মাধ্যমে নারী কর্মীরা পাচ্ছেন শেখা, যোগাযোগ, সহযোগিতা ও ক্ষমতায়নের এক নতুন প্ল্যাটফর্ম। নারী কর্মীদের সৃজনশীল, পেশাগত, অর্থনৈতিক ও ব্যক্তিগত উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছে মার্কেটিং কমিউনিকেশনস ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি। ১৫ জুন রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’-এ উৎসবমুখর ও প্রাণবন্ত আয়োজনে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। এখন থেকে এশিয়াটিক থ্রিসিক্সটির নারীকর্মীরা এই প্লাটফর্মে নিজের অভিজ্ঞতা, দক্ষতা ও ক্যারিয়ার, আর্থিক সচেতনতা, আইনি অধিকার, জীবনযাপন, মানসিক স্বাস্থ্য ছাড়াও ব্যক্তিগত বিভিন্ন বিষয় আলোচনা করতে পারবে। কর্মক্ষেত্রে সমতা ও নারী পেশাজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগও থাকবে এই প্ল্যাটফর্মে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মী, শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘হার এশিয়াটিক সার্কেল’-এর লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থান করা হয়। এরপর প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে জমে উঠে সাংস্কৃতিক আয়োজন। একে একে বিভিন্ন আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরা হয়। প্রতিষ্ঠানের নারী কর্মীদের আরও এক ধাপ এগিয়ে নিতে, এশিয়াটিক থ্রিসিক্সটির এই উদ্যোগ। আর এই প্লাটফর্মটির ভাবনাও এসেছে নারী কর্মীদের কাছ থেকেই, জানান প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রিয়া সর্বজয়া। তিনি আরও বলেন, ‘এটি কেবল যোগাযোগের একটি সাধারণ প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি, যেখানে নারীরা সাহসিকতার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও গল্প ভাগ করে নিতে পারবেন এবং একে অপরের পাশে থেকে এগিয়ে যেতে পারবেন।’ প্রকৃত ক্ষমতায়ন শুধু কারো ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং একটি কমিউনিটির সকলের সম্মিলিত অভিজ্ঞতা ও প্রজ্ঞার মধ্য দিয়েই তা আরও সমৃদ্ধ হয়। এই বিশ্বাস থেকেই ‘হার এশিয়াটিক সার্কেল-এর যাত্রা, বলেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা জাকের। তাঁর মতে, ‘সমাজের নানা ক্ষেত্রে নারীরা তাঁদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন, এ উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।’ বছরব্যাপী বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, সৃজনশীল প্রদর্শনী ও নেতৃত্ব-বিষয়ক সেশনের মাধ্যমে ‘হার এশিয়াটিক সার্কেল’–এর কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। ছবি: এশিয়াটিক থ্রিসিক্সটি
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →