সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি মূলত মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বি

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি মূলত মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী; জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী; বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী; সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী; সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম; সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অন্যরা। বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তিনি ঢাকা থেকে সিলেটে আসা ও ঢাকা ফেরার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। তবে মৌলভীবাজারে যাওয়ার পথে সিলেট মহানগর, দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলা এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাঁকে স্বাগত জানাবেন। মৌলভীবাজারে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চা-শ্রমিকেরা। আজ সকালে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা এলাকায় সফরসূচি অনুযায়ী, আজ বেলা একটায় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে সিলেটে ফিরে রাত সাড়ে আটটায় বিমানযোগে ঢাকায় ফিরবেন। স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দ্বিতীয় সিলেট সফর। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön