জোড়া গোলে বিশ্বকাপ শুরু আর্লিং হলান্ডের
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরাক ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নরওয়ে। তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডের গোল ও উদ্যাপন ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ৪–১ গোলে হারলেও শেষ পর্যন্ত লড়ে গেছে ইরাক। ৪০ বছর পর বিশ্বকাপে প্রথম গোল পেয়েছে এশিয়ার দলটি। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস যোগ করেছে বিশ্বকাপের রঙিন আবহ। বিশ্বকাপের গ্
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘আই’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ইরাক ও নরওয়ে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নরওয়ে। তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ডের গোল ও উদ্যাপন ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ৪–১ গোলে হারলেও শেষ পর্যন্ত লড়ে গেছে ইরাক। ৪০ বছর পর বিশ্বকাপে প্রথম গোল পেয়েছে এশিয়ার দলটি। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস যোগ করেছে বিশ্বকাপের রঙিন আবহ। বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এ নরওয়ের বিপক্ষে ম্যাচ শুরুর আগে দলীয় ছবির জন্য পোজ দেন ইরাকের খেলোয়াড়েরা। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন ম্যাচ শুরুর আগে দলীয় ছবির জন্য পোজ দেন নরওয়ের খেলোয়াড়েরা। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন গ্যালারিতে ইরাকের সমর্থকেরা। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন বলের দখল নিয়ে লড়াইয়ে নরওয়ের ফ্রেডরিক আউরসনেস ও ইরাকের আইমেন হুসেইন। ইরাকের পক্ষে একমাত্র গোলটি করেন আইমেন হুসেইন। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন গোল করে উচ্ছ্বাসে মেতে ওঠেন নরওয়ের তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন ইরাকের জালে নরওয়ের প্রথম গোলটি করেন আর্লিং হলান্ড। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ইরাকের আলী জাসিম, তাঁকে চ্যালেঞ্জ করছেন নরওয়ের জুলিয়ান রাইয়ারসন। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন আর্লিং হলান্ডের নিখুঁত ফিনিশিংয়ে নরওয়ের প্রথম গোল। দুটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন এই তারকা ফুটবলার। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন গোলের পর সতীর্থ আলেকজান্ডার সোরলথ ও ডেভিড মোলার উলফের সঙ্গে উদ্যাপনে আর্লিং হলান্ড। বোস্টন স্টেডিয়াম, ফক্সবরো, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, ১৬ জুন
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →