মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়, পরীমনি, কেয়া পায়েলরা যা লিখলেন

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার জয়, পরীমনি, কেয়া পায়েলরা যা লিখলেন

আর্জেন্টিনা প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩ গোলের ব্যবধানে হারিয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের দুর্দান্ত জয়! আর এই জয়োল্লাসে মেতেছেন ভক্তরা, যার হাওয়া লেগেছে শোবিজ তারকাদের মধ্যেও। কেউ কেউ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে খোঁচা দিয়ে মেতেছেন উল্লাসে, আবার কেউ আর্জেন্টিনার এই জয়ের প্রশংসা করে জানিয়েছেন শুভকামনা। প্রিয় দলকে শুভকামনা জানিয়ে কে কী বলছেন, দেখে নিতে পারেন ছবির গল্পে। অভিনেত্রী নাঈম নাদিয়া দম্পতি সরাসরি আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা মাঠে দেখেছেন। স্টেডিয়াম থেকে স্বামীর সঙ্গে ছব

আর্জেন্টিনা প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩ গোলের ব্যবধানে হারিয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের দুর্দান্ত জয়! আর এই জয়োল্লাসে মেতেছেন ভক্তরা, যার হাওয়া লেগেছে শোবিজ তারকাদের মধ্যেও। কেউ কেউ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে খোঁচা দিয়ে মেতেছেন উল্লাসে, আবার কেউ আর্জেন্টিনার এই জয়ের প্রশংসা করে জানিয়েছেন শুভকামনা। প্রিয় দলকে শুভকামনা জানিয়ে কে কী বলছেন, দেখে নিতে পারেন ছবির গল্পে। অভিনেত্রী নাঈম নাদিয়া দম্পতি সরাসরি আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা মাঠে দেখেছেন। স্টেডিয়াম থেকে স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে নাদিয়া লিখেছেন, ‘ইয়েস, আমরা এখানে, আর্জেন্টিনা। গর্জন তুলুন! আর্জেন্টিনা ২-আলজেরিয়া ০, লিওনেল মেসি।’ পরে আর্জেন্টিনা আরও একটি গোল দেয়। আর্জেন্টিনার সমর্থক অমিত হাসান থাকেন যুক্তরাষ্ট্রে। তিনি সম্প্রতি ভাইরাল হওয়া সংলাপ ছুড়ে ব্রাজিল সমর্থক–ভক্তদের ও সহকর্মীদের উদ্দেশে খোঁচা দিয়ে লিখেছেন, ‘আমার পূর্বানুমান ঠিক হলো। তিন গোল দিলাম। রাগ করলা।’ ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘তিনটি গোল। একজন সর্বকালের সেরা। সম্পূর্ণ আধিপত্য! এই মানুষটি যখন নিজের সেরা ছন্দে থাকে, তখন তাকে থামানোর কোনো উপায় থাকে না।’ যুক্তরাষ্ট্রে থাকা জায়েদ খান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। ম্যারাডোনার জন্যই আজকে ফুটবল ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি। অসাধারণ লিওনেল মেসি।’ চিত্রনায়িকা পরীমনি আর্জেন্টিনার সমর্থক। ছেলের ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার ছোট্ট মেসি। মাশা আল্লাহ।’ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আর্জেন্টিনার সমর্থক। তিনি ব্রাজিল সমর্থকদের খোঁচা দিয়ে লিখেছেন, ‘কারা জানি আজকে রাগ করছে।’ গায়িকা লুইপা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার স্বামী আর্জেন্টিনা নাকি ব্রাজিলের সাপোর্টার এইটা কখনোই ই বলে না। কিন্তু আজকে আমার কেমন একটা সন্দেহ হচ্ছে সে মনে হয় শত্রুপক্ষ। কারণ, সে খেলা দেখার ব্যবস্থা না করেই ঘুমিয়ে পড়ছে। এখন আমি কি করব গায়েজ?’ সন্তানকে নিয়ে প্রথমবার খেলা দেখলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ, আর সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক! বিশ্বকাপযাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে? শুভকামনা আর্জেন্টিনার জন্য। ছবি তুলে দিয়েছেন ব্রাজিল সমর্থক সালমান আরাফাত।’ আর্জেন্টিনার সমর্থক আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সবাইকে শুভ সকাল, অত্যন্ত চমৎকার একটি জয়।’ ৬ লাখ জনসংখ্যার সেই কেপ ভার্দের এই ৫ ছবি চমকে দেবে মাঠে সরাসরি খেলা দেখেছেন আরেক অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। আর্জেন্টিনা সমর্থক এই অভিনেত্রী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মাই লাভ মেসি, প্রিয় দল আর্জেন্টিনার জন্য ভালোবাসা।’

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön