ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমডিএস প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমডিএস প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে জুলাই ২০২৬ সেশনের প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের ২৮তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি আবেদনের যোগ্যতা— • আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। • ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে জুলাই ২০২৬ সেশনের প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের ২৮তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। ভর্তি আবেদনের যোগ্যতা— • আগ্রহী প্রার্থীকে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। • ন্যূনতম জিপিএ ২.৫০ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়। • স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতক-ডিগ্রি-ফাজিলের শিক্ষার্থীরা পাবেন শিক্ষা সহায়তা, আবেদনের সময় বৃদ্ধি ১১ দিন ভর্তি পরীক্ষা ও ভাইভা— • ভর্তির জন্য আবেদনকারীদের ১০০ নম্বরের একটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (লিখিত: ৭৫ নম্বর এবং ভাইভা: ২৫ নম্বর)। • এ পরীক্ষায় শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও ব্যাকরণ, গাণিতিক ও তথ্য বিশ্লেষণদক্ষতা, সাধারণ জ্ঞান এবং সমসাময়িক বিষয়াবলি সম্পর্কে জ্ঞান মূল্যায়ন করা হবে। • ভাইভার সময় সব মূল একাডেমিক সার্টিফিকেট, মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট এবং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। • লিখিত ভর্তি পরীক্ষা ও ভাইভার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আইএলটিএস পরীক্ষায় ৬২৭৯৪ শিক্ষার্থীর ফলাফল ভুল, শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ কর্তৃপক্ষের জেনে রাখুন— • ১৪টি কোর্স, থিসিসসহ মোট ৬৪ ক্রেডিট ঘণ্টার বিশেষায়িত পাঠ্যক্রম। • উন্নয়ন অর্থনীতি, জননীতি বিশ্লেষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, সামাজিক উন্নয়ন এবং উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত শিক্ষা গ্রহণের সুযোগ। • ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন—শুক্র ও শনিবার। • শিক্ষার মাধ্যম: ইংরেজি। • লিখিত ভর্তি পরীক্ষার তারিখ: ৮ আগস্ট ২০২৬ • ক্লাস শুরুর তারিখ: ২৮ আগস্ট ২০২৬ আবেদনপ্রক্রিয়া— আবেদনকারীরা অনলাইন অথবা সরাসরি (ম্যানুয়াল) পদ্ধতিতে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে নির্ধারিত গুগল ফর্ম (forms.gle/BRGsptUoy9TkkfoX7) পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড এবং বিকাশের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হলে প্রবেশপত্র ই-মেইলে পাঠানো হবে। এ ছাড়া বিভাগের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বিভাগে জমা দেওয়া অথবা ই-মেইলে ( [email protected]) পাঠানোর সুযোগও রয়েছে। ভর্তি কার্যক্রম, বিস্তারিত নির্দেশনা এবং বিগত বছরের নমুনা প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön