কীভাবে হবে ৪৮ দলের বিশ্বকাপ
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। টানা ৭ বিশ্বকাপ একই ফরম্যাটে খেলার পর আবারও পরিবর্তন হচ্ছে বিশ্বকাপের ফরম্যাট। ৩২ দলের বিশ্বকাপে ম্যাচ ছিল ৬৪টি। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ম্যাচে। ১৯৭৪ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত একটি দলকে গ্রুপ পর্ব থেকে ফাইনালে যেতে খেলতে হতো সাতটি ম্যাচ। এবার খেলতে হবে আটটি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আয়োজন কীভাবে হবে, সেটাই দেখে নাও একনজরে। এবারের বিশ্বকাপে থাকছে মোট ১২টি গ্রুপ। প্রতিটি গ্রুপে থাকছে ৪টি করে দল। প্রতিটিই দল খেলবে প্
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। টানা ৭ বিশ্বকাপ একই ফরম্যাটে খেলার পর আবারও পরিবর্তন হচ্ছে বিশ্বকাপের ফরম্যাট। ৩২ দলের বিশ্বকাপে ম্যাচ ছিল ৬৪টি। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১০৪ ম্যাচে। ১৯৭৪ সাল থেকে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত একটি দলকে গ্রুপ পর্ব থেকে ফাইনালে যেতে খেলতে হতো সাতটি ম্যাচ। এবার খেলতে হবে আটটি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আয়োজন কীভাবে হবে, সেটাই দেখে নাও একনজরে। এবারের বিশ্বকাপে থাকছে মোট ১২টি গ্রুপ। প্রতিটি গ্রুপে থাকছে ৪টি করে দল। প্রতিটিই দল খেলবে প্রতিটিই দলের বিপক্ষে। অর্থাৎ গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে ৩টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি চলে যাবে নকআউট পর্বে। তবে এবার তৃতীয় হলেও থাকছে সুযোগ। ১২টি গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা সেরা আট দল পৌঁছে যাবে নকআউট রাউন্ডে। সব মিলিয়ে তৈরি হবে ৩২ দলের নতুন নকআউট রাউন্ড, যা ছিল না আগের কোনো বিশ্বকাপেই। এরপর থেকে ঠিক নকআউট ফরম্যাটেই চলবে বিশ্বকাপের খেলা। ৩২ দল থেকে বাদ পড়তে পড়তে বাকি থাকবে মাত্র ২টি দল। আর তাদের নিয়েই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই (বাংলাদেশ সময় ২০ জুলাই রাত ১টা) নামবে বিশ্বকাপের পর্দা। সেদিনই জেনে যাবে, ২৩তম বিশ্বকাপের শিরোপা উঠছে কাদের হাতে। উরুগুয়ের জার্সিতে কেন চার তারকা
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →