সত্যিই কি ‘কান্নার লোক’ ভাড়া করেছিলেন ইমতিয়াজ আলী

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
সত্যিই কি ‘কান্নার লোক’ ভাড়া করেছিলেন ইমতিয়াজ আলী

১২ জুন মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘ম্যায় বাপাস আউঙ্গা’ সিনেমা। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি। ভালোবাসা, বিচ্ছেদ, স্মৃতি, দেশান্তর ও শিকড়ের টান—এসব বিষয়কে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। তবে ছবিটি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই দাবি করেছেন, এ ছবির প্রচারের জন্য টাকা দিয়ে ‘কান্নার লোক’ ভাড়া করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি হয় ভাইরাল আলোচনার শুরু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল ভিডিও নিয়ে। যেখানে দেখা যায় একজন ব্যক্তি সিনেমাটি

১২ জুন মুক্তি পেয়েছে ইমতিয়াজ আলী পরিচালিত ‘ম্যায় বাপাস আউঙ্গা’ সিনেমা। ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত হয়েছে ছবিটি। ভালোবাসা, বিচ্ছেদ, স্মৃতি, দেশান্তর ও শিকড়ের টান—এসব বিষয়কে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। তবে ছবিটি ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অনেকেই দাবি করেছেন, এ ছবির প্রচারের জন্য টাকা দিয়ে ‘কান্নার লোক’ ভাড়া করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি হয় ভাইরাল আলোচনার শুরু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভাইরাল ভিডিও নিয়ে। যেখানে দেখা যায় একজন ব্যক্তি সিনেমাটি দেখার পর ইমতিয়াজ আলী ও অভিনেতা বেদাং রায়নার সঙ্গে দেখা করে আবেগতাড়িত হয়ে কাঁদছেন। ভিডিওটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়লে বিতর্কের শুরু হয়। অনেক নেটিজন মন্তব্য করেন ছবিটির মুক্তিকে ঘিরে প্রচার বাড়ানোর জন্য ওই ব্যক্তিকে ছবির পিআর টিম ভাড়া করেছিল। কেউ কেউ আরও দাবি করেন যে লোকটি কান্নার সময় বেদাংকে হাসতে দেখা গিয়েছিল, যা বিতর্ককে আরও উসকে দেয়। তবে ভিডিওতে থাকা ওই ব্যক্তি এক্স-এ এসে স্পষ্ট করেন যে তাঁকে ভাড়া করা হয়নি। যদিও একজন এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘প্রথমে বেদাং রায়নার পিআর টিম একজন লোককে ভাড়া করে এবং তাঁকে বলে সিনেমা শেষ হওয়ার পর পরিচালক ও অভিনেতাদের সামনে গিয়ে কাঁদতে। কিন্তু তাঁর অতিরঞ্জিত অভিনয় দেখে বেদাং নিজের হাসি সামলাতে পারেন না এবং হাসতে শুরু করেন। এই মজার ক্লিপটি দেখুন।’ অনেক নেটিজন মন্তব্য করেন ছবিটির মুক্তিকে ঘিরে প্রচার বাড়ানোর জন্য ওই ব্যক্তিকে ছবির পিআর টিম ভাড়া করেছিল এর জবাবে ওই ব্যক্তি টুইট করেন, ‘আমি সেই লোক। আমাকে ভাড়া করা হয়নি। আর বেদাংও আবেগে ভেসে গিয়েছিল এবং তাঁর চোখেও জল ছিল।’ আরেকজন ব্যবহারকারী প্রশ্ন করেন, ‘আসলে কে মারা গিয়েছিল?’ এর উত্তরে ওই ব্যক্তি লেখেন, ‘আমার দিদা। সিনেমায় যেমন একজন প্রবীণ পরিবারের সদস্যের আলঝেইমার রয়েছে, আমার দিদারও তেমনই ছিল। খুব বেশি হলে এক মাস হয়েছে তিনি মারা গেছেন। আমি জানি আপনি ব্যঙ্গ করছিলেন। তবে কোনো সমস্যা নেই।’ তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা বক্স অফিসে ছবিটি প্রথম দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ রুপি। তবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে আয় বাড়তে থাকে। মুক্তির পর প্রথম সোমবার ছবিটি ১ কোটি ২৫ লাখ রুপি আয় করে, যা উদ্বোধনী দিনের চেয়ে বেশি। তবে প্রায় ৭০ কোটি রুপি বাজেটের তুলনায় ছবিটির সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। ইমতিয়াজ আলী পরিচালিত এই রোমান্টিক ছবিতে দিলজিৎ ছাড়া অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, বেদাঙ্গ রায়না ও শর্বরী বাগ। হিন্দুস্তান টাইমস

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön