দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
দুদকের মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোহানুর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। পিএসসির প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আবেদ আলী আলোচিত। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার আজ বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতে দুদকের কোর্ট পরিদর্শক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোহানুর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে। পিএসসির প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আবেদ আলী আলোচিত। আবেদ আলীর ছেলে সোহানুর রহমান গ্রেপ্তার আজ বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বেগম শামীমা আফরোজ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতে দুদকের কোর্ট পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। সাইফুল ইসলাম বলেন, কারাগারে থাকা সোহানুরকে আজ আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেননি। পরে সোহানুরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১৭ জুন গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার, ছেলে সোহানুরের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক। বর্তমানে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহানুর। তাঁর বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। সোহানুরকে গত ২০ জানুয়ারি গ্রেপ্তার করে দুদক। অন্যদিকে ২০২৪ সালের জুলাইয়ে আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুর রিমান্ডে

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön