মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
মেসিকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল

মেসি, মেসি এবং মেসি! এবার বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেই সব আলো নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক বলে কথা! আর এবারের বিশ্বকাপেও এটাই প্রথম হ্যাটট্রিক। তাই আশপাশে কান পাতলেই মেসির প্রশংসাই শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে অন্য আরেকটা আলোচনাও আছে। প্রশ্ন উঠেছে মেসির করা একটা চ্যালেঞ্জ নিয়ে। তাঁকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল? লাল কার্ড তো আর চাইলেই রেফারি কাউকে দিতে পারেন না! সে জন্য সেই খেলোয়াড়ের কিছু করতে হয়। মেসি কি তেমন কিছু করেছেন? ম্যাচের ৩১ মিনি

মেসি, মেসি এবং মেসি! এবার বিশ্বকাপে প্রথমবার মাঠে নেমেই সব আলো নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক বলে কথা! আর এবারের বিশ্বকাপেও এটাই প্রথম হ্যাটট্রিক। তাই আশপাশে কান পাতলেই মেসির প্রশংসাই শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে অন্য আরেকটা আলোচনাও আছে। প্রশ্ন উঠেছে মেসির করা একটা চ্যালেঞ্জ নিয়ে। তাঁকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল? লাল কার্ড তো আর চাইলেই রেফারি কাউকে দিতে পারেন না! সে জন্য সেই খেলোয়াড়ের কিছু করতে হয়। মেসি কি তেমন কিছু করেছেন? ম্যাচের ৩১ মিনিটে মেসি একটা ঘটনা অবশ্য ঘটিয়েছেন। তখন আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দিকে একটি ফাউল করেছিলেন মেসি। বলটা তখন মান্দিরের নিয়ন্ত্রণেই ছিল। মেসির এই ট্যাকল নিয়ে সমালোচনা হচ্ছে মেসি ছিলেন তাঁর পেছনে, ওই পজিশন থেকে মেসির পক্ষে বল কেড়ে নেওয়ার সুযোগও তেমন ছিল না। এমন সময়ে মেসির পেছন থেকে করা চ্যালেঞ্জ মান্দির ডান পায়ের কাফ ও অ্যাকিলিস টেন্ডনে গিয়ে লাগে। লুটিয়ে পড়েন আলজেরিয়ার অধিনায়ক! এর জন্য মেসিকে হলুদ কার্ডও দেখাননি পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক। কেউ কেউ বলছেন, এ ঘটনায় মেসিকে লাল কার্ড দেখানো দরকার ছিল। এই যেমন ভেনেজুয়েলার আলেহান্দ্রো মরেনো ইএসপিএনে বলেছেন, মেসিকে লাল কার্ড দেওয়া উচিত ছিল। তিনি বলেছেন এভাবে, ‘এটা লাল কার্ড ছিল। মেসিকে অবশ্যই কার্ড দেওয়া উচিত ছিল। আর এটা নিয়ে প্রশ্ন উঠবে।’ Messi just got away with an absolutely DISGUSTING challenge to an Algeria defenders leg. Red card or not? pic.twitter.com/2ZU2B5j4oH — Banter FC (@FCBanter_) June 17, 2026 এমন ফাউল কেউ করলে তাঁর মাঠ থেকে বের হয়ে যাওয়া উচিত বলেও মনে করেন মরেনো, ‘আপনি যদি ঘটনাটি সরাসরি দেখেন, তবে সঙ্গে সঙ্গেই এটিকে ফাউল মনে হবে। এরপর যখন রিপ্লে দেখলেও মনে হবে, এটি নিশ্চিত ফাউল। এটাকে ভিএআর দিয়ে পুনরায় দেখার মতো ঘটনা ছিল। সাইমন মার্চিনিয়াককে কেন রিপ্লে দেখার জন্য মনিটরের কাছে ডাকা হলো না? মেসির এটি লাল কার্ড পাওয়া উচিত ছিল। আমি মেসিকে যতই ভালোবাসি না কেন, সত্যি বলতে, ওটা খুব মারাত্মক এবং বাজে একটি ট্যাকল ছিল। আপনি যখন পেছন থেকে কারও হাঁটুর নিচ থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত কাফের ওপর ওভাবে বুট চালিয়ে দেবেন, তখন আপনাকে অবশ্যই মাঠ থেকে বের করে দেওয়া উচিত।’ মেসি তো দশে ১০—আর্জেন্টিনার অন্য ফুটবলাররা কে কেমন খেললেন একই অনুষ্ঠানে ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার নেদুম ওনুওহা বলেছেন, ‘আমার মতে, ওটি সম্ভবত একটি লাল কার্ড হওয়া উচিত ছিল। যখন আলজেরিয়ার খেলোয়াড়টি মাঠে পড়ে গেলেন, তখন স্পষ্ট দেখা যাচ্ছিল মেসি বেশ চিন্তিত। তিনি নিজেই বুঝতে পেরেছিলেন যে তিনি এমন কিছু করে ফেলেছেন যা তাঁকে বিপদে ফেলতে পারত।’ নেদুম ওনুওহা আরও বলেছেন, ‘আমি ধরে নিচ্ছি রেফারি ঘটনাটি খেয়াল করেননি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ঘটনাটি পুনরায় দেখে যখন বললেন, “না, সব ঠিক আছে, সেখানে তেমন কিছুই হয়নি”... ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, ওই ফাউলটি লাল কার্ড পাওয়ার মতোই ছিল।’ ‘জড়িয়ে ধরে চুমু খেয়েছি, বলেছি তোমাকে অনেক ভালোবাসি’

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön