ঘরের সামনে পড়ে ছিল কাঁথা ও পলিথিনে মোড়ানো নবজাতক, হাসপাতালে ভর্তি

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
ঘরের সামনে পড়ে ছিল কাঁথা ও পলিথিনে মোড়ানো নবজাতক, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার একটি বাড়ির সামনে শিশুটিকে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে কাঁথা ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে রেখে যায় কেউ। পরিবারের সদস্যরা কান্নার শব্দ শুনে বাইরে এসে পলিথিন

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার একটি বাড়ির সামনে শিশুটিকে পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে কাঁথা ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতককে রেখে যায় কেউ। পরিবারের সদস্যরা কান্নার শব্দ শুনে বাইরে এসে পলিথিন খুলে শিশুটিকে দেখতে পান। তখন তার অবস্থা সংকটাপন্ন ছিল। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট পৌরসভার শেফা ইনসান হাসপাতালে ভর্তি করেন। শেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক এস এ ফারুক বলেন, স্থানীয় লোকজন শিশুটিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার কিছুটা উন্নতি হয়। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার প্রথম আলোকে বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়ে মঙ্গলবার রাতেই তিনি হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ নেন। রাতভর চিকিৎসার পর বুধবার সকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তার সহযোগিতায় শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইউএনও আরও বলেন, বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন। সুস্থ হওয়ার পর সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তার বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön