৪ উইকেটে হেরে টি–টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
৪ উইকেটে হেরে টি–টুয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

মাত্র ৯৯ রানেই পড়ে যায় ৮ উইকেট। বাংলাদেশ দলের জন্য ম্যাচটা বলতে গেলে ওখানেই শেষ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৪ উইকেটে। ১ ওভার বাকি থাকতে অলআউট বাংলাদেশের ১৩১ রানের ইনিংসটা ধাক্কা খেতে খেতেই এগিয়েছে। ১৭ বলের উদ্বোধনী জুটিতে ২৬ রানের ভালো শুরু এলেও সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। স্পেনসার জনসনকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে তানজিদ হাসান ক্যাচ দিলে প্রথম উইকেট পড়ে বাংলাদে

মাত্র ৯৯ রানেই পড়ে যায় ৮ উইকেট। বাংলাদেশ দলের জন্য ম্যাচটা বলতে গেলে ওখানেই শেষ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টুয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরেছে ৪ উইকেটে। ১ ওভার বাকি থাকতে অলআউট বাংলাদেশের ১৩১ রানের ইনিংসটা ধাক্কা খেতে খেতেই এগিয়েছে। ১৭ বলের উদ্বোধনী জুটিতে ২৬ রানের ভালো শুরু এলেও সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। স্পেনসার জনসনকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে তানজিদ হাসান ক্যাচ দিলে প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। ১৪ বলে ২০ রান করে সাইফ ক্যাচ দেন ম্যাট রেনশর বলে। দুই ওপেনার আউট হওয়ার পর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। অবশ্য ৩৯ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর উইকেটে এসে প্রথম বলেই ছক্কা মারেন তাওহিদ হৃদয়। নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটের কারণে খেলেননি, তাঁর পরিবর্তে তাই আজ বাংলাদেশকে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন হৃদয়। কিন্তু তিনিও ৫ বলে ৮ রান করেই অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে যান। ইনিংসের মাঝপথ পর্যন্ত যেতে যেতেই বাংলাদেশের ৫ উইকেট নেই। ২ বছর পর টি-টুয়েন্টিতে ফেরা সৌম্য সরকার ১৮ বলে করেছেন ১৭ রান। দলের রান এক শ পেরোনোর আগেই বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ফেলে। বেশির ভাগ ব্যাটসম্যানই আউট হয়েছেন এলোমেলো শট খেলে। এরপর অবশ্য এক প্রান্তে হাল ধরেন মেহেদী হাসান। রিশাদ হোসেন-শরীফুল ইসলামদের সঙ্গ খুব বেশি না পেলেও মোস্তাফিজুর রহমানের সঙ্গে ১২ বলে ২৩ রানের শেষ উইকেট জুটিতে কিছুটা লড়াই করেছেন মেহেদী। মোস্তাফিজ ৫ বলে ৭ রান করে এলবিডব্লু হলেও ২২ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন তিনি। সহজ লক্ষ্য তাড়া করতে নামা অস্ট্রেলিয়াকেও ভালোই বেগ দিয়েছেন বাংলাদেশের বোলাররা। কিন্তু স্কোরবোর্ডে যে রান, তা দিয়ে বোলারদের পক্ষে লড়াই করাটা কঠিনই ছিল। এক কুপার কনোলির ২৭ বলে ৪৭ রানের ইনিংসই সহজ করে দেয় অস্ট্রেলিয়ার জয়। তিনে নেমে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ২৭ বলে ৪৭ রান আসে কনোলির ব্যাট থেকে। অভিষেক আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নেমে ৩২ রানে ২ উইকেট পাওয়া আবদুল গাফফার যখন তাঁকে ফেরান, ততক্ষণে ম্যাচ বলতে গেলে পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। লক্ষ্যে পৌঁছানোর আগে আরও ৩ উইকেট হারালেও অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ১০ বল বাকি থাকতেই। সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি আগামী শুক্রবার। সিরিজ শুরুর আগের দিন সৌম্য কেন দলে

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön