অদম্য মেধাবী তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিল সানিডেইল স্কুল

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
অদম্য মেধাবী তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিল সানিডেইল স্কুল

প্রথম আলো ট্রাস্ট যে কয়টি কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে অন্যতম হলো অদম্য মেধাবী তহবিল। এই তহবিলের মাধ্যমে সারা দেশের গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে সানিডেইল স্কুল। আজ বুধবার কারওয়ান বাজারের প্রথম আলোর প্রধান কার্যালয়ে সানিডেইল স্কুলের অধ্যক্ষ (১ম-৮ম শ্রেণি) জেবুন্নেসা মাহ্‌মুদ ও ডিরেক্টর আব স্টুডেন্টস্ অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাকাডেমিকস্ নেহরীন সালাহউদ্দীন অনুদানের চেক তুলে দেন। আনুষ্ঠানিকভাবে চেক গ্রহণ করে

প্রথম আলো ট্রাস্ট যে কয়টি কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে অন্যতম হলো অদম্য মেধাবী তহবিল। এই তহবিলের মাধ্যমে সারা দেশের গরিব কিন্তু মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এই তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছে সানিডেইল স্কুল। আজ বুধবার কারওয়ান বাজারের প্রথম আলোর প্রধান কার্যালয়ে সানিডেইল স্কুলের অধ্যক্ষ (১ম-৮ম শ্রেণি) জেবুন্নেসা মাহ্‌মুদ ও ডিরেক্টর আব স্টুডেন্টস্ অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাকাডেমিকস্ নেহরীন সালাহউদ্দীন অনুদানের চেক তুলে দেন। আনুষ্ঠানিকভাবে চেক গ্রহণ করেন প্রথম আলো সম্পাদক ও প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মতিউর রহমান। এ সময় প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সানিডেইল স্কুলের অনুদানের এই অর্থ দিয়ে এইচএসসি পর্যায়ের চারজন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য যে, প্রথম আলো ২০০৭ সাল থেকেই অদম্য মেধাবীদের শিক্ষাবৃত্তি দিয়ে আসছে। ২০০৯ সালে প্রথম আলো ট্রাস্ট গঠনের পর থেকে এটি নিয়মিতকরণ করা হয়। ২০১০ সালে ব্র্যাক ব্যাংকের যুক্ত হওয়ার মধ্য দিয়ে এর পরিধি বাড়ে। ব্র্যাক ব্যাংক পিএলসি ও অন্যান্য দাতাদের সহযোগিতায় ২০২৫ সাল পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত মোট অদম্য মেধাবীর সংখ্যা ১ হাজার ৪৮৭ জন। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের সহায়তায় মোট ১ হাজার ১৫৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। এ ছাড়া অন্যান্য দাতা সংস্থা ও ব্যক্তির সহযোগিতায় ৩৩৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। বর্তমানে ২৬৯ জন অদম্য মেধাবী শিক্ষার্থী বৃত্তি পাচ্ছেন।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön