এইচএসসি পরীক্ষা ২০২৬। রসায়ন ১ম পত্র (অধ্যায়–১): আয়তনিক ফ্লাক্স লাগে প্রমাণ দ্রবণ তৈরিতে
রসায়ন ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন অধ্যায়–১ ১. শরীরের কোনো স্থানে অ্যাসিড ছিটকে পড়লে ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিতে ব্যবহৃত হয় কোনটি? ক. 4% NaOH খ. 5% NaHCO 3 গ. 4% Ca(OH) 2 ঘ. 5% Mg(OH) 2 ২. ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? ক. অ্যাপ্রন পরা খ. নিরাপদ চশমা পকেটে থাকা গ. হাতে গ্লাভস পরা ঘ. পায়ে জুতা পরা ৩. নিচের কোনটি বিষাক্ত বা টক্সিক জাতীয় পদার্থ? ক. হেক্সেন খ. ইথানল গ. বিউটানল ঘ. টলুইন ৪. ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কার
রসায়ন ১ম পত্র: বহুনির্বাচনি প্রশ্ন অধ্যায়–১ ১. শরীরের কোনো স্থানে অ্যাসিড ছিটকে পড়লে ল্যাবে প্রাথমিক চিকিৎসা দিতে ব্যবহৃত হয় কোনটি? ক. 4% NaOH খ. 5% NaHCO 3 গ. 4% Ca(OH) 2 ঘ. 5% Mg(OH) 2 ২. ল্যাবরেটরিতে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কোন প্রাথমিক ব্যবস্থা নিলে ভুল হবে? ক. অ্যাপ্রন পরা খ. নিরাপদ চশমা পকেটে থাকা গ. হাতে গ্লাভস পরা ঘ. পায়ে জুতা পরা ৩. নিচের কোনটি বিষাক্ত বা টক্সিক জাতীয় পদার্থ? ক. হেক্সেন খ. ইথানল গ. বিউটানল ঘ. টলুইন ৪. ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কার হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ক. সাবান খ. ডিটারজেন্ট গ. ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ঘ. সোডা ৫. আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে? ক. মূল দ্রবণ তৈরিতে খ. গুণগত বিশ্লেষণে গ. প্রমাণ দ্রবণ তৈরিতে ঘ. রাসায়নিক দ্রবণ পাতনে ৬. কেলাসিত রাসায়নিক পদার্থকে শুষ্ককরণে ব্যবহৃত হয় কোন গ্লাস যন্ত্রটি? ক. ক্যালরিমিটার খ. ডেসিকেটর গ. বুনসেন বার্নার ঘ. ফিউম হুড ৭. নিচের কোন পদার্থটিকে বুনসেন বার্নারে সরাসরি তাপ দেওয়া যায় না? ক. মিথানল খ. বেনজয়িক অ্যাসিড গ. অক্সালিক অ্যাসিড ঘ. সালফিউরিক অ্যাসিড ৮. ল্যাবরেটরিতে H 2 S গ্যাস সরাসরি ব্যবহার না করে নিচের কোনটি ব্যবহার করা যাবে? ক. CH 3 COOH খ. CH 3 CSNH 2 গ. CH 3 CONH 2 ঘ. PbS ৯. সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? ক. মেজারিং সিলিন্ডার খ. আয়তনিক ফ্লাস্ক গ. বুরেট ঘ. কনিক্যাল ফ্লাস্ক ১০. ব্যবহারিক ক্ষেত্রে বিষাক্ত বেনজিনের বিকল্পরূপে ব্যবহৃত হয় কোনটি? ক. ক্লোরোফর্ম খ. হেক্সেন গ. জাইলিন ঘ. টলুইন ১১. ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে— i. তীব্র জারক ও বিজারক পদার্থকে এক সঙ্গে রাখা যাবে না ii. রিএজেন্ট বোতলগুলোকে এমএসডিএস পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত iii. ল্যাবরেটরির রাসায়নিক দ্রব্য একটি শক্তিশালী জারক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii আইএলটিএস পরীক্ষায় ৬২৭৯৪ শিক্ষার্থীর ফলাফল ভুল, শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ কর্তৃপক্ষের ১২. ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা কাচযন্ত্র পরিষ্কার করতে কোন ধরনের বিক্রিয়া ঘটে? ক. বিজারণ খ. প্রতিস্থাপন গ. প্রশমন ঘ. জারণ ১৩. ল্যাবরেটরিতে সেমিমাইক্রো বিশ্লেষণ পদ্ধতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো— i. পরিবেশদূষণের ঝুঁকি হ্রাসকরণ ii. অপচয় রোধ ও ব্যয় হ্রাস iii. বিশ্লেষণ কাজের সময় হ্রাস নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৪. গাঢ় H 2 SO 4 -এর বৈশিষ্ট্য— i. সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ii. পানিশোষী পদার্থ iii. ত্বকের সংস্পর্শে ক্ষত সৃষ্টি করে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৫. K 2 Cr 2 O 7 -এর বৈশিষ্ট্য — i. প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ii. ক্রোমিক অ্যাসিড মিশ্রণ তৈরিতে ব্যবহৃত হয় iii. একটি শক্তিশালী জারক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii সঠিক উত্তর ১. খ ২. খ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ঘ চিন্ময় কুমার দাস , শিক্ষক খুলনা জিলা স্কুল, খুলনা
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →