হানিমুনে নায়িকা নীলা, রইল রোমান্টিক ৭ ছবি
গত ঈদুল আজহায় নীলা জানান, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি তাঁর ফেসবুক পোস্ট থেকে জানা গেল, হানিমুনে শ্রীলঙ্কায় গেছেন তিনি। স্বামীর সঙ্গে ঘোরাঘুরির অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। নীলা ও তাঁর স্বামীর হানিমুনের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো একনজরে দেখে নিতে পারেন। গত ফেব্রুয়ারিতে বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন চিত্রনায়িকা নীলাঞ্জনা নীলা। বিয়ের আগে তাঁরা দুজন সাত বছরের বন্ধুত্বের সম্পর্কে ছিলেন। বিয়ের পর কাজের ব্যস্ততার কারণে নতুন জীবনের আনন্দ
গত ঈদুল আজহায় নীলা জানান, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি তাঁর ফেসবুক পোস্ট থেকে জানা গেল, হানিমুনে শ্রীলঙ্কায় গেছেন তিনি। স্বামীর সঙ্গে ঘোরাঘুরির অন্তরঙ্গ মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। নীলা ও তাঁর স্বামীর হানিমুনের অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো একনজরে দেখে নিতে পারেন। গত ফেব্রুয়ারিতে বন্ধু কাউসার মাহমুদকে বিয়ে করেছেন চিত্রনায়িকা নীলাঞ্জনা নীলা। বিয়ের আগে তাঁরা দুজন সাত বছরের বন্ধুত্বের সম্পর্কে ছিলেন। বিয়ের পর কাজের ব্যস্ততার কারণে নতুন জীবনের আনন্দ পুরোপুরি উপভোগ করতে না পারলেও সম্প্রতি তাঁরা সময় বের করে হানিমুনে যান শ্রীলঙ্কায়। হানিমুনের সময় ধারণ করা ছবিগুলোতে দেখা যায়, সবুজ পাহাড়, সমুদ্র এবং প্রকৃতির মনোরম পরিবেশে স্বামীকে নিয়ে সময় কাটাচ্ছেন নীলা। ছবিগুলো প্রকাশের পর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। নীলা তাঁর স্বামীর সঙ্গে পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে লিখেছেন, ‘এই ভ্রমণের অনুভূতি অসাধারণ। শুরু হয়েছিল আমাদের হানিমুন হিসেবে, ধীরে ধীরে তা আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা হয়ে উঠেছে।’ শ্রীলঙ্কায় ঘোরাঘুরি সেসব স্থিরচিত্র নিয়ে নীলা লিখেছেন, ‘সমুদ্র, পাহাড়, বৃষ্টি, কুয়াশা, দীর্ঘ পথের গাড়ি ভ্রমণ, নিঃশব্দ মুহূর্ত, আর হাসি—সব মিলিয়ে শ্রীলঙ্কা যেন আমাদের একসঙ্গে অনেক কিছুই উপহার দিয়েছে। আমি ফিরে এসেছি, কিন্তু এখনো সেই রেশটা রয়ে গেছে। মনে হচ্ছে, ঘোরাঘুরির মধ্যেই আছি। ঘোরাঘুরির আরও কিছু মুহূর্ত খুব শিগগির আপনাদের সঙ্গে ভাগাভাগি করব।’ বন্ধুকে জীবনসঙ্গী করার কারণ হিসেবে নীলা বলেন, ‘দীর্ঘদিনের পরিচয় ও পারস্পরিক বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে আমরা আমাদের জীবনের নতুন অধ্যায়ের শুরু করি। আমরা আমাদের এই নতুন পথচলার জন্য সবার দোয়া, ভালোবাসা ও শুভকামনা কামনা করছি, যেন আগামী জীবন পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও শান্তিতে পরিপূর্ণ হয়।’ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন নীলাঞ্জনা নীলা। ২০১৪ সালের এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন তিনি। এরপর নাটক ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় শুরু করেন। একটা সময়ে এসে চলচ্চিত্রে অভিনয় করেন। লাক্স তারকা নীলাঞ্জনা নীলার চলচ্চিত্রে অভিষেক ‘গহীন বালুচর’ দিয়ে। ছবিটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। সাত বছর পর ২০২৪ সালে একই নির্মাতার ‘শ্যামা কাব্য’ দিয়ে আবার প্রেক্ষাগৃহে ফেরেন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ইমন সাহা পরিচালিত ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। এই সিনেমায় নীলা অভিনয় করেন চিত্রনায়ক সাইমন সাদিকের বিপরীতে।
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →