জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চার শিক্ষাবর্ষের ১০৪ কৃতী শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

📌 Diğer 📰 Bangladesh 🕐 5 saat önce
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চার শিক্ষাবর্ষের ১০৪ কৃতী শিক্ষার্থী পেলেন ডিনস অ্যাওয়ার্ড

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাবর্ষের মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৪টি বিভাগের ২৪ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৫টি বি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ থেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের চারটি ব্যাচের স্নাতক পর্যায়ের ১০৪ জন কৃতী শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাবর্ষের মধ্যে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৪টি বিভাগের ২৪ জন, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৫টি বিভাগের ২৫ জন, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৭টি অনুষদের ২৮টি বিভাগের ২৮ জন এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ৫টি অনুষদের ২৭টি বিভাগের ২৭ জন শিক্ষার্থী সম্মাননা পান। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, এই অর্জন তাদের সারা জীবনের গর্ব ও স্মৃতির অংশ হয়ে থাকবে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, জীবনের মূল্যবান সময় কখনোই অপচয় করা যাবে না; প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি দক্ষ মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষারও ব্যাপক প্রয়োজন রয়েছে। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন বলেন, বিশ্ববিদ্যালয় নানা সীমাবদ্ধতা ও অবহেলার মধ্যেও শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও অর্জনের মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই স্বীকৃতির মর্যাদা রক্ষা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগাতে হবে। তিনি শিক্ষার্থীদের জন্য যৌক্তিক বৃত্তির ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অপূর্ণতা দূরীকরণে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন। উপাচার্য শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সরকারের সহায়তা প্রত্যাশা করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, শিক্ষাসচিব আবদুল খালেক, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিনস অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক অধ্যাপক পরিমল বালা। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön