শেষ পোস্টে ছিল হাসি, এরপর মর্মান্তিক মৃত্যু; যে ৫ অভিনেত্রী আজও আলোচনায়

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
শেষ পোস্টে ছিল হাসি, এরপর মর্মান্তিক মৃত্যু; যে ৫ অভিনেত্রী আজও আলোচনায়

বিনোদনজগৎ মানেই আলো, ক্যামেরা, করতালি আর দর্শকের ভালোবাসা। পর্দায় যাঁদের হাসি, সাফল্য আর স্বপ্ন দেখে মুগ্ধ হন দর্শক, তাঁদের জীবনও যে সব সময় ততটা উজ্জ্বল নয়, তা বারবার মনে করিয়ে দিয়েছে কিছু মর্মান্তিক ঘটনা। জনপ্রিয়তার শীর্ষে থেকেও ব্যক্তিগত সংকট, মানসিক চাপ, একাকিত্ব কিংবা সম্পর্কের টানাপোড়েন অনেক শিল্পীর জীবনকে ঠেলে দিয়েছে গভীর অন্ধকারের দিকে। সম্প্রতি টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুর খবর আবারও সামনে নিয়ে এসেছে সেই কঠিন বাস্তবতাকে। তাঁর মৃত্যু ঘিরে আলোচনার মধ্যেই ফিরে

বিনোদনজগৎ মানেই আলো, ক্যামেরা, করতালি আর দর্শকের ভালোবাসা। পর্দায় যাঁদের হাসি, সাফল্য আর স্বপ্ন দেখে মুগ্ধ হন দর্শক, তাঁদের জীবনও যে সব সময় ততটা উজ্জ্বল নয়, তা বারবার মনে করিয়ে দিয়েছে কিছু মর্মান্তিক ঘটনা। জনপ্রিয়তার শীর্ষে থেকেও ব্যক্তিগত সংকট, মানসিক চাপ, একাকিত্ব কিংবা সম্পর্কের টানাপোড়েন অনেক শিল্পীর জীবনকে ঠেলে দিয়েছে গভীর অন্ধকারের দিকে। সম্প্রতি টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের মৃত্যুর খবর আবারও সামনে নিয়ে এসেছে সেই কঠিন বাস্তবতাকে। তাঁর মৃত্যু ঘিরে আলোচনার মধ্যেই ফিরে দেখা কয়েকজন অভিনেত্রীকে, যাঁদের আকস্মিক মৃত্যু একসময় নাড়িয়ে দিয়েছিল ভক্ত ও সহকর্মীদের। অভিনেত্রী সঞ্চিতা উগলে সঞ্চিতা উগলে সব গল্পের শেষটা সুখের হয় না। কিছু গল্প মাঝপথেই থেমে যায়, রেখে যায় অসংখ্য প্রশ্ন। টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের জীবনও যেন তেমনই এক অসমাপ্ত গল্প। ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে অল্প সময়েই দর্শকদের নজরে এসেছিলেন তিনি। ছোট পর্দায় ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছিলেন এই তরুণ অভিনেত্রী। সামনে ছিল নতুন কাজ, নতুন সম্ভাবনা। কিন্তু ১৫ জুন তাঁর মৃত্যুর খবর বিনোদন অঙ্গন ও ভক্তদের স্তব্ধ করে দেয়। যাঁকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হচ্ছিল, তিনি হঠাৎই পরিণত হলেন স্মৃতিতে। প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় প্রত্যুষা বন্দ্যোপাধ্যায় ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় চরিত্র আনন্দী। ‘বালিকা বধূ’ ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। ‘ঝলক দিখলা জা’, ‘বিগ বস ৭’, ‘সসুরাল সিমর কা’সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। ক্যারিয়ারও এগোচ্ছিল সফলতার পথে। কিন্তু ২০১৬ সালে মাত্র ২৪ বছর বয়সে তাঁর আত্মহত্যার খবর পুরো দেশকে নাড়িয়ে দেয়। প্রেমঘটিত জটিলতা ও মানসিক চাপকে তাঁর মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। অভিনেত্রী বৈশালী টক্কর বৈশালী ঠক্কর ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘সসুরাল সিমর কা’, ‘সুপার সিস্টার্স’ ও ‘মনমোহিনী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন বৈশালী ঠক্কর। পর্দার বাইরে তিনি প্রাণবন্ত ও হাসিখুশি একজন মানুষ বলেই পরিচিত ছিলেন। তাই ২০২২ সালের অক্টোবরে তাঁর মৃত্যুর খবর সামনে আসার পর অনেকেই বিস্মিত হন। মধ্যপ্রদেশের ইন্দোরে নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২৯ বছর বয়সে তাঁর জীবনাবসান ঘটে। তুনিষা শর্মা তুনিষা শর্মা স্বপ্ন দেখার বয়সেই থেমে যায় তুনিষা শর্মার জীবন। ‘ভারত কা বীর পুত্র—মহারানা প্রতাপ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘ইশক সুভান আল্লাহ’, ‘আলি বাবা: দাস্তান-এ-কাবুল’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। ২০২২ সালে শুটিং চলাকালে তুনিষার মৃত্যুর ঘটনা ভারতীয় টেলিভিশন অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে। মাত্র ২০ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু ভক্ত ও সহকর্মীদের গভীরভাবে শোকাহত করেছিল। পল্লবী দে বাংলা টেলিভিশনের সম্ভাবনাময় মুখগুলোর মধ্যে অন্যতম ছিলেন পল্লবী দে। অভিনয়জীবনের শুরু থেকেই তিনি দর্শকদের নজর কাড়তে সক্ষম হন। ‘মন মানে না’ ও ‘রেশম ঝাঁপি’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি পরিচিতি পান। স্বাভাবিক অভিনয় এবং সহজ-সাবলীল উপস্থিতির কারণে দ্রুতই দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। প্রতিবছরই তাঁর সামনে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছিল। কিন্তু ২০২২ সালের মে মাসে পল্লবী দের মৃত্যুর খবর বাংলা বিনোদন অঙ্গনকে স্তব্ধ করে দেয়। সম্ভাবনাময় এক অভিনয়যাত্রা থেমে যায় আকস্মিকভাবে। পল্লবী দে আলোর আড়ালের গল্প এই ঘটনাগুলো মনে করিয়ে দেয়, জনপ্রিয়তা কিংবা সাফল্য সব সময় একজন মানুষের অন্তর্গত সংগ্রামের প্রতিফলন নয়। পর্দায় হাসিমুখে দেখা গেলেও ব্যক্তিগত জীবনে অনেক শিল্পী নানামুখী চাপ, উদ্বেগ, মানসিক সংকট কিংবা একাকিত্বের সঙ্গে লড়াই করে যান। তাঁদের এই অকালপ্রয়াণ শুধু কিছু প্রতিভাবান শিল্পীকে হারানোর বেদনাই নয়, বরং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার প্রয়োজনীয়তার কথাও নতুন করে সামনে নিয়ে আসে। আলোয় মোড়া এই জগতের আড়ালেও যে অনেক অদেখা গল্প লুকিয়ে থাকে, সেই সত্য আবারও মনে করিয়ে দেয় এসব ঘটনা।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön