একটি রিলের জন্য ৭৬ লাখ রুপি নেন তিনি

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
একটি রিলের জন্য ৭৬ লাখ রুপি নেন তিনি

বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ওরি। পাশাপাশি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারও। তাঁর আয় কত?—তা জানলে আপনি চমকে যেতে পারেন। এক সাক্ষাৎকারে ওরি জানান, একটি রিল পোস্ট করার জন্য এক প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৬ লাখ রুপি পেয়েছেন তিনি। ‘লার্ন বাই কেকে ক্রিয়েট’ পডকাস্টে আয়–রোজগার নিয়ে কথা বলেন ওরি। তিনি জানান, ব্র্যান্ড প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে আয় করেন তিনি। মুম্বাইয়ের একটি ব্যবসায়ী পরিবারে জন্ম ওরির। তাঁদের পরিবারের ব্য

বলিউড তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত ওরি। পাশাপাশি একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারও। তাঁর আয় কত?—তা জানলে আপনি চমকে যেতে পারেন। এক সাক্ষাৎকারে ওরি জানান, একটি রিল পোস্ট করার জন্য এক প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৬ লাখ রুপি পেয়েছেন তিনি। ‘লার্ন বাই কেকে ক্রিয়েট’ পডকাস্টে আয়–রোজগার নিয়ে কথা বলেন ওরি। তিনি জানান, ব্র্যান্ড প্রচার, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে আয় করেন তিনি। মুম্বাইয়ের একটি ব্যবসায়ী পরিবারে জন্ম ওরির। তাঁদের পরিবারের ব্যবসা রয়েছে হোটেল, রিয়েল এস্টেট ও মদ শিল্পে। তবে ব্যবসার পথে হাঁটেননি ওরি। সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। ওরি ওরিকে প্রায়ই জাহ্নবী কাপুর, খুশি কাপুর, শানায়া কাপুর ও নাইসা দেবগনের মতো তারকাসন্তানদের সঙ্গে দেখা যায়। পডকাস্টে ওরি বলেন, ‘গত মাসে শুধু একটি চুক্তি থেকেই ৭৬ লাখ রুপি আয় করেছি। সেটা ছিল একটি রিল ভিডিওর জন্য।’ শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, ব্যক্তিগত অনুষ্ঠানেও অর্থের বিনিময়ে অংশ নেন ওরি। তাঁর ভাষ্য, তাঁকে কোনো বিয়ে, জন্মদিন, মধ্যাহ্নভোজ বা নৈশভোজে আমন্ত্রণ জানাতে হলে ১৫ থেকে ২৫ লাখ রুপি পর্যন্ত খরচ করতে হয়। রসিকতা করে ওরি বলেন, ‘১৫ থেকে ২৫ লাখ রুপি দিলে আমি আপনার সঙ্গে দুপুর বা রাতের খাবারে যোগ দেব, জন্মদিন বা বিয়েতে আসব।’ পার্টি করেই বিখ্যাত তিনি, সেলফি তুলে আয় ২০ থেকে ৩০ লাখ, কে এই রহস্যময় ওরি? ওরি জানান, অনুষ্ঠানে গিয়ে তিনি শুধু উপস্থিত থাকেন না; অতিথিদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন এবং তাঁর পরিচিত ‘সিগনেচার পোজ’ও দেন। এত আয় হলেও অর্থের দেখভাল এখনো মা–বাবার হাতেই ছেড়ে দিয়েছেন ওরি। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমার টাকা সামলান মা–বাবা। মনে হয় আমি কখনোই এটা বদলাতে পারব না।’ ইন্ডিয়া টুডে অবলম্বনে

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön