স্পিকারের চেয়ারের প্রতি নিজ নিজ ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা
জাতীয় সংসদের সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সিদ্ধান্ত জানান। স্পিকার বলেন, এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে ঝুঁকে সম্মান প্রদর্শনের বিধান ছিল। ২০০৬ সালে এ বিধি সংশোধন করে মাথা ঝোঁকানোর বিষয়টি বাদ দেওয়া হয়। সাধারণত সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান দেখাতে অনেকে মাথা ঝোঁকান (বো করেন)। আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। এটি একটি প্রচল
জাতীয় সংসদের সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন বলে সিদ্ধান্ত দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সিদ্ধান্ত জানান। স্পিকার বলেন, এর আগে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে ঝুঁকে সম্মান প্রদর্শনের বিধান ছিল। ২০০৬ সালে এ বিধি সংশোধন করে মাথা ঝোঁকানোর বিষয়টি বাদ দেওয়া হয়। সাধারণত সংসদ কক্ষে ঢোকার সময় সম্মান দেখাতে অনেকে মাথা ঝোঁকান (বো করেন)। আবার অনেকে দাঁড়িয়ে সালাম দেন। এটি একটি প্রচলিত রীতি। এর মাধ্যমে হাউস ও সভাপতিকে সম্মান দেখানো হয়। ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদ কক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ বিষয়ে আপত্তি তুলে ধরে বলেছিলেন, এটি আগে কার্যপ্রণালি বিধিতে থাকলেও সংশোধনী এনে তা বাদ দেওয়া হয়। তখন স্পিকার জানিয়েছিলেন, বিষয়টি পরীক্ষা করে তিনি পরে জানাবেন। এরপর গতকাল বুধবার বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও এ বিষয়টি সুরাহার জন্য অনুরোধ জানান। আজ সিদ্ধান্ত জানাতে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) তে বলা আছে —‘সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ করার বা সংসদ–কক্ষ ত্যাগ করার সময় এবং তাঁহার আসন গ্রহণ বা ত্যাগ করার সময়ে সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করিবেন।’ স্পিকার বলেন, এ বিধিতে ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়। ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম সংসদে কার্যপ্রণালি বিধি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রতিবেদন দেয়। ২৬ সেপ্টেম্বর এটি সংসদে গৃহীত হয়। সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘যেহেতু “ঝুঁকিয়া” শব্দটি বাদ দেওয়া হয়েছে, মাননীয় সদস্যবৃন্দ, আপনারা যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’ সংসদ কক্ষে ঢোকার সময় মাথা ঝোঁকানো নিয়ে জামায়াত এমপির আপত্তি
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →