হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু, আরেকজন নিখোঁজ

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু, আরেকজন নিখোঁজ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জুড়ি নদী-সংলগ্ন হাওরে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন তিন জেলে। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আরেকজন আহত হয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পানিতে সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে বিকেল চারটা পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলেনি। বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন ফেঞ্চুগঞ্জের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামাল

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার জুড়ি নদী-সংলগ্ন হাওরে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন তিন জেলে। এ সময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আরেকজন আহত হয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ আছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পানিতে সন্ধান চালাচ্ছে পুলিশ। তবে বিকেল চারটা পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান মেলেনি। বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন ফেঞ্চুগঞ্জের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)। নিখোঁজ ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। মৃত দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön