অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত করল গুগল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত করল গুগল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত করেছে গুগল। প্রথম ধাপে পিক্সেল স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা গেলেও ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছ প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের পাশাপাশি পিক্সেল ড্রপ হালনাগাদ এবং স্মার্টঘড়ির জন্য ওয়্যার ওএস ৭ অপারেটিং সিস্টেমও উন্মুক্ত করেছে গুগল। গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমটিতে স্থিতিশীলতা এবং ব

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত করেছে গুগল। প্রথম ধাপে পিক্সেল স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা গেলেও ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছ প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের পাশাপাশি পিক্সেল ড্রপ হালনাগাদ এবং স্মার্টঘড়ির জন্য ওয়্যার ওএস ৭ অপারেটিং সিস্টেমও উন্মুক্ত করেছে গুগল। গুগলের তথ্যমতে, অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমটিতে স্থিতিশীলতা এবং বিদ্যমান সুবিধাগুলোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছিল। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত মাল্টিটাস্কিং এবং বিভিন্ন যন্ত্রের মধ্যে সমন্বয় করাকে প্রাধান্য দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে। মাল্টিটাস্কিংয়ে নতুন সুবিধা অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে যুক্ত করা হয়েছে ‘বাবলস’ নামের নতুন মাল্টিটাস্কিং ব্যবস্থা। এ সুবিধার মাধ্যমে স্মার্টফোনে থাকা অ্যাপগুলো পুরো পর্দার বদলে ফ্লোটিং বা ভাসমান উইন্ডোতে দেখা যাবে। ফলে একটি অ্যাপে কাজ করার সময় অন্য অ্যাপে দ্রুত যাওয়া বা একসঙ্গে একাধিক কাজ করা সহজ হবে। এ সুবিধাকে আরও কার্যকর করতে পর্দার নিচে যুক্ত করা হয়েছে ‘বাবল বার’। সর্বশেষ ব্যবহার করা ফ্লোটিং অ্যাপগুলো সেখানে দেখা যাওয়ায় ব্যবহারকারীরা দ্রুত অ্যাপগুলো চালু করতে পারবেন। নতুন সংস্করণে ‘স্ক্রিন রিঅ্যাকশনস’ নামের সুবিধাও যুক্ত করা হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে একই সঙ্গে ফোনের পর্দা এবং সামনের ক্যামেরার ভিডিও ধারণ করা যাবে। ফলে ভিডিও টিউটোরিয়াল, রিঅ্যাকশনভিত্তিক ভিডিও, প্রোডাক্ট রিভিউ কিংবা বিভিন্ন টিউটোরিয়াল কনটেন্ট তৈরি করা আরও সহজ হবে। ভাঁজ করা স্মার্টফোনের জন্য বিশেষ সুবিধা ভাঁজ করা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন গেমিং মোড যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেম। গেমিং মোডে ফোনের পর্দা দুটি অংশে বিভক্ত থাকবে। এক পাশে চলবে গেম, অন্য পাশে থাকবে ভার্চ্যুয়াল নিয়ন্ত্রণব্যবস্থা। এ ছাড়া মেমোরি ব্যবস্থাপনায় উন্নতি আনার ফলে গেম খেলার সময় ফোনের সামগ্রিক কর্মক্ষমতাও বাড়বে বলে জানিয়েছে গুগল। নিরাপত্তা ও গোপনীয়তা বৃদ্ধি অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এর ফলে অবস্থানের তথ্য আদান–প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় আরও বেশি নিয়ন্ত্রণ আরোপ করতে পারবেন। এ ছাড়া ‘ফাইন্ড হাব’ এ যুক্ত করা হয়েছে ‘মার্ক অ্যাজ লস্ট’ সুবিধা। সুবিধাটির মাধ্যমে হারিয়ে যাওয়া ফোন দূর থেকেই বায়োমেট্রিক ভেরিফিকেশনের সাহায্যে লক করা যাবে। ফলে পাসকোড জানা থাকলেও অন্য কারও পক্ষে ফোন ব্যবহার করা কঠিন হবে। সন্দেহজনক অ্যাপ এবং অনলাইন প্রতারণা শনাক্তে ‘লাইভ থ্রেট ডিটেকশন’ প্রযুক্তিও উন্নত করা হয়েছে। এ ছাড়া ভুল পিন বারবার প্রবেশ করালে অপেক্ষার সময় বাড়ানো হয়েছে। শিশুদের জন্য প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থাও সম্প্রসারণ করা হয়েছে। পিক্সেল ড্রপে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমের পাশাপাশি পিক্সেল ড্রপে যুক্ত হয়েছে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। এর ফলে ‘জেমিনি অমনির’ মাধ্যমে মুখের কথায় ভিডিও সম্পাদনের পাশাপাশি লিখিত নির্দেশনা দিয়ে ভিডিও পরিবর্তন, নতুন দৃশ্য তৈরি বা পছন্দের অবতার তৈরি করা যাবে। এ ছাড়া ‘জেমিনি’তে যুক্ত হয়েছে ‘লিরিয়া ৩’ নামের নতুন মিউজিক তৈরির প্রযুক্তি। নির্দিষ্ট ধরন, আবহ, গতি কিংবা কোনো ছবির ভিত্তিতে গান তৈরি করে দেবে এই প্রযুক্তি। নতুন হালনাগাদে ‘কুইক শেয়ার’ সুবিধাও উন্নত করা হয়েছে। ফলে বিভিন্ন যন্ত্রের মধ্যে বর্তমানের তুলনায় আরও দ্রুত ফাইল আদান-প্রদান করা যাবে। পাশাপাশি ভয়েস মেইল বার্তার লিখিত কপি দেখা, ব্যক্তিগত শুভেচ্ছাবার্তা যুক্ত করা এবং নির্বাচিত ডিভাইসে উন্নত ভয়েস ট্রান্সলেশন সুবিধাও পাওয়া যাবে। স্মার্টঘড়িতে লাইভ আপডেট স্মার্টঘড়ির অপারেটিং সিস্টেম ওয়্যার ওএস ৭ এও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। এর মধ্যে অন্যতম ‘অ্যান্ড্রয়েড লাইভ আপডেটস’। এ সুবিধার মাধ্যমে স্মার্টঘড়ি থেকেই পণ্যের ডেলিভারির অগ্রগতি, শরীরচর্চার তথ্য কিংবা বিভিন্ন খেলার ফলাফল সরাসরি জানতে পারবেন ব্যবহারকারীরা। সূত্র: টেকলুসিভ

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön