ইলন মাস্কের দাবি, এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
ইলন মাস্কের দাবি, এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যেতে পারে

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক মন্তব্যে এ দাবি করেন তিনি। ইলন মাস্কের মতে, এআই শুধু উন্নত প্রযুক্তি তৈরির মাধ্যমই নয়, ভবিষ্যতে এটি উৎপাদন, সেবা ও অর্থনীতির কাঠামোই বদলে দিতে পারে। বুদ্ধিমান রোবটের ব্যাপক ব্যবহারের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি হতে পারে, যেখানে উৎপাদনক্ষম

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে বলে দাবি করেছেন স্পেসএক্স, টেসলাসহ খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক মন্তব্যে এ দাবি করেন তিনি। ইলন মাস্কের মতে, এআই শুধু উন্নত প্রযুক্তি তৈরির মাধ্যমই নয়, ভবিষ্যতে এটি উৎপাদন, সেবা ও অর্থনীতির কাঠামোই বদলে দিতে পারে। বুদ্ধিমান রোবটের ব্যাপক ব্যবহারের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি হতে পারে, যেখানে উৎপাদনক্ষমতা বর্তমানের তুলনায় অনেক গুণ বেড়ে যাবে। এআই মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হয়ে উঠবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে প্রযুক্তি খাতের একাংশের বিশ্বাস, এআইয়ের সক্ষমতা এত দ্রুত বাড়ছে যে আগামী কয়েক বছরের মধ্যেই তা মানুষের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে। মাস্কও তাদেরই একজন। মাস্কের এ মন্তব্যের সূত্রপাত উদ্যোক্তা ও লেখক পিটার এইচ ডায়ামান্ডিসের একটি পোস্ট থেকে। সেখানে ডায়ামান্ডিস লিখেছিলেন, মানব অগ্রগতির প্রধান বাধা শুধু বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা নয়, সম্পদ ও সুযোগের সীমাবদ্ধতাও। তাঁর মতে, মানুষ যদি পৃথিবীর বাইরের সম্পদ ব্যবহারের সুযোগ পায়, তাহলে বর্তমানের অনেক সীমাবদ্ধতাই গুরুত্ব হারাবে। ওই পোস্টের জবাবে মাস্ক লেখেন, তাঁর বিশ্বাস, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই এআই মানবজাতির মোট বুদ্ধিমত্তাকে অতিক্রম করবে। গত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দ্রুত বাড়ছে। বর্তমানে এআই দিয়ে লেখা তৈরি, সফটওয়্যার কোড লেখা, তথ্য বিশ্লেষণ, ছবি ও ভিডিও নির্মাণ, অনুবাদ, গবেষণাসহ বিভিন্ন ধরনের কাজ করা যাচ্ছে। এআই প্রযুক্তির সক্ষমতা বাড়াতে বিশ্বের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করছে। ফলে নতুন নতুন মডেল ও সেবা দ্রুত বাজারে আসছে এবং প্রযুক্তিটির কার্যকারিতাও বাড়ছে। বিশ্লেষকদের মতে, এআই বিপুল পরিমাণ তথ্য অল্প সময়ে বিশ্লেষণ করতে পারে এবং ক্লান্তিহীনভাবে দীর্ঘ সময় কাজ করার সক্ষমতা রাখে। এ কারণেই অনেকের ধারণা, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এআই মানুষের চেয়ে দক্ষ হয়ে উঠতে পারে। তবে মাস্কের নতুন দাবি নিয়ে অনেকেরই দ্বিমত রয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, বুদ্ধিমত্তা শুধু তথ্য বিশ্লেষণ বা সমস্যা সমাধানের ক্ষমতার মধ্যেই সীমাবদ্ধ নয়। মানুষের সৃজনশীলতা, আবেগ বোঝার সক্ষমতা, সাধারণ জ্ঞান, সামাজিক পটভূমি অনুধাবন ও বাস্তব পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো এআইয়ের নাগালের বাইরে। গবেষকদের একটি অংশ মনে করেন, মানুষের মতো বিস্তৃতভাবে চিন্তা ও যুক্তি প্রয়োগ করতে সক্ষম কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই অর্জনে এখনো দীর্ঘ পথ বাকি। তাঁদের ধারণা, এ লক্ষ্য অর্জনে আরও বহু বছর, এমনকি কয়েক দশক সময় লাগতে পারে। আবার অন্যদের মতে, বর্তমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে সেই সময়সীমা অনেক কমও হতে পারে। আর তাই মাস্কের মন্তব্য যেমন অনেকের মধ্যে আশাবাদ তৈরি করেছে, তেমনি সংশয়েরও জন্ম দিয়েছে। সূত্র: টেকলুসিভ

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön