মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত স্কালোনি

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত স্কালোনি

লিওনেল স্কালোনি যথার্থই বলেছেন! কতবারই–বা বলা যায়! লিওনেল মেসি তো প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করেন, রেকর্ড গড়েন। তাঁর প্রশংসা করতে করতে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, স্কালোনি হয়েছেনও। গতকাল অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করা মেসিকে নিয়ে তাই স্কালোনি বলেছেন এভাবে—মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যেতে হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচে মেসি করেছিলেন হ্যাটট্রিক, তারপর করেছেন জোড়া গোল। অথচ শুরুটা তাঁর ভালো ছিল না। ম্যাচের ৯ মিনিটের সময় পোস্টের বাইরে পেনাল

লিওনেল স্কালোনি যথার্থই বলেছেন! কতবারই–বা বলা যায়! লিওনেল মেসি তো প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করেন, রেকর্ড গড়েন। তাঁর প্রশংসা করতে করতে ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক, স্কালোনি হয়েছেনও। গতকাল অস্ট্রিয়া ম্যাচে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল করা মেসিকে নিয়ে তাই স্কালোনি বলেছেন এভাবে—মেসিকে নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যেতে হয়। বিশ্বকাপে প্রথম ম্যাচে মেসি করেছিলেন হ্যাটট্রিক, তারপর করেছেন জোড়া গোল। অথচ শুরুটা তাঁর ভালো ছিল না। ম্যাচের ৯ মিনিটের সময় পোস্টের বাইরে পেনাল্টি শট নেন মেসি। সেই হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জোড়া গোল করেন আর্জেন্টিনা অধিনায়ক। তাই আরও একবার মেসিকে প্রশংসায় ভাসাতে হয়েছে স্কালোনির। নির্দেশনা দিচ্ছেন স্কালোনি কাল ম্যাচ শেষে স্কালোনি বলেন এভাবে, ‘দল যখন খারাপ খেলছিল, তখনো লিও (মেসি) বল কেড়ে নিয়েছে, নিবেদিত ছিলেন। এই যে নিবেদন, তার পেছনে অবশ্যই একটা বড় কারণ আছে। আর এই চেতনাটা ও দলের সবার মধ্যে নিয়ে আসে। আমি আর কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না, এ নিয়ে কথা বলতে বলতে আমরা ক্লান্ত। লিও যখন জ্বলে ওঠে, তখন দলের সবাই জ্বলে ওঠে।’ গ্রুপ–সেরা আর্জেন্টিনার নকআউট প্রতিপক্ষ হতে পারে কারা কালকের জয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেটাও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। স্বাভাবিকভাবে স্কালোনি দলের সাফল্যে খুশি, ‘অস্ট্রিয়া কঠিন দল। লম্বা ও শারীরিকভাবে শক্তিশালী। তাদের সঙ্গে জয়ে পরের রাউন্ডে যেতে পেরে খুশি। আমরা ধৈর্য ধরে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম, আমরা জানতাম যে আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাচ্ছি এবং আমরা সুযোগও তৈরি করেছি।’ স্কালোনি লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজদেরও প্রশংসা করেছেন, ‘লাওতারো দারুণ খেলেছে। ও আর আলভারেজ দলের বার্তা ভালো বুঝতে পারে। লিসান্দ্রো মার্তিনেজও নিজের কাজ করায় আমরা খুশি। আর ওতামেন্দি যেভাবে মাঠে নেমে হাল ধরছে, তা আমাদের দারুণ স্বস্তি দিচ্ছে। আমরা ওদের পারফরম্যান্সে খুশি।’ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার কোন ফুটবলার কেমন খেললেন

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön