মুন্সিগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
মুন্সিগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত শাহাদাত (২৭) শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি, শাহাদাতের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে মত্তগ্রাম সড়কের পাশে এক যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মত্তগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পরে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহত শাহাদাত (২৭) শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়দের দাবি, শাহাদাতের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একাধিকবার চুরির অভিযোগে স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে মত্তগ্রাম সড়কের পাশে এক যুবকের হাত-পা বাঁধা লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বুধবার গভীর রাতে শাহাদাত মত্তগ্রাম এলাকায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে পুলিশের কাছে স্থানীয়রা অভিযোগ করেন। এরপর গভীর রাতে এলাকায় চোর ধরা হয়েছে বলে প্রচার করা হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ভোরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön