বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, আবেদন শুরু ২৮ জুন

বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেন, ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি

বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী বলেন, ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়। রাজধানীতে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী আজ দুপুর সাড়ে ১২টার দিকে দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেছেন। দীনেশ ত্রিবেদী জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, তিনি যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার গত এপ্রিলে ভারত সরকার দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই দেশের ৫৫ বছরের সম্পর্কের ইতিহাসে ভারত এই প্রথম কোনো রাজনীতিবিদকে দেশটির হাইকমিশনার করে বাংলাদেশে পাঠাল। তিনি ভারতের পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে দায়িত্ব শুরু করেছেন ১২ জুন দীনেশ ত্রিবেদী সড়কপথে বাংলাদেশে আসেন। বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে আসেন। ভালোবাসা আর আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব: দীনেশ ত্রিবেদী

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön