ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭: আলোর প্রতিফলনে কাজ করে পেরিস্কোপ

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭: আলোর প্রতিফলনে কাজ করে পেরিস্কোপ

সাধারণ জ্ঞান: বিজ্ঞান-সম্পর্কিত প্রশ্ন: সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া? উত্তর: একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি? উত্তর: সূর্যালোক। প্রশ্ন: কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়? উত্তর: পাতার সবুজ প্লাস্টিড। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উত্পন্ন হয়? উত্তর: শর্করা। প্রশ্ন: কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই? উত্তর: পাকস্থলী। প্রশ্ন: রেটিনা কী? উত্তর: রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর। এটি এক

সাধারণ জ্ঞান: বিজ্ঞান-সম্পর্কিত প্রশ্ন: সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া? উত্তর: একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি? উত্তর: সূর্যালোক। প্রশ্ন: কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়? উত্তর: পাতার সবুজ প্লাস্টিড। প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উত্পন্ন হয়? উত্তর: শর্করা। প্রশ্ন: কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই? উত্তর: পাকস্থলী। প্রশ্ন: রেটিনা কী? উত্তর: রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর। এটি একটি আলোকসংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে। প্রশ্ন: ঘাম তৈরি হয় কোথায়? উত্তর: ঘর্মগ্রন্থিতে। প্রশ্ন: হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে কী পাওয়া যায়? উত্তর: প্রোটন ও ইলেকট্রন। প্রশ্ন: বরফের গলনাঙ্ক কত? উত্তর: 0°C। প্রশ্ন: মোমের গলনাঙ্ক কত? উত্তর: 57°C। প্রশ্ন: মোমের হিমাঙ্ক কত? উত্তর: 57°C। প্রশ্ন: তরল-তরল দ্রবণ কাকে বলে? উত্তর: যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবেও তরল পদার্থ ব্যবহৃত হয়, সেগুলোকে তরল-তরল দ্রবণ বলে। প্রশ্ন: দুধ কী জাতীয় পদার্থ? উত্তর: দুধ কলয়েড–জাতীয় পদার্থ। প্রশ্ন: বজ্রপাতের সময় প্রথমে আলো দেখা যায় এবং পরে শব্দ শোনা যায় কেন? উত্তর: শব্দের গতি আলোর গতি থেকে কম। প্রশ্ন: আলোর প্রতিফলন কাজে লাগিয়ে কোন যন্ত্রটি তৈরি হয়েছে? উত্তর: পেরিস্কোপ। প্রশ্ন: আলো কী? উত্তর: শক্তি। প্রশ্ন: প্রতি সেকেন্ড আলোর গতিবেগ কত কিলোমিটার? উত্তর: ৩ লাখ। অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön