যমুনা নদীতে গোসলে নেমেছিল মাদ্রাসার শিক্ষার্থীরা, পরে দুজনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আবদুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। তারা কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দুজন হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আবদুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)। তারা কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে ওই মাদ্রাসার তিন শিক্ষার্থী গোসল করতে যমুনা নদীতে নামে। এ সময় নদীর তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তে জুনায়েত ও আরিফুল তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা হাসিবুল্লাহ নামের আরেক শিক্ষার্থী কোনোভাবে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর দুপুর সাড়ে ১২টার দিকে নদী থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নৌ পুলিশ লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছে।
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →