ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ: ৩৫ ডিগ্রি তাপমাত্রার মুখে ১৫ কোটি মানুষ

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ: ৩৫ ডিগ্রি তাপমাত্রার মুখে ১৫ কোটি মানুষ

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। আজ শুক্রবার মহাদেশটির অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে শুধু জার্মানিতেই পাঁচ কোটির বেশি এবং ফ্রান্সে তিন কোটির বেশি মানুষকে প্রচণ্ড গরম সহ্য করতে হচ্ছে। তুরস্ক বাদে ইউরোপের প্রায় ৪২ কোটি মানুষ আজ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মুখে পড়তে পারেন। এটি মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাস ও ২০২৫ সালের জনসংখ্যার হিসাবের ভিত্তিতে এ বিশ্লেষণ করা হয়েছে। অস্ট্রিয়ার বেসরকা

ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ। আজ শুক্রবার মহাদেশটির অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে শুধু জার্মানিতেই পাঁচ কোটির বেশি এবং ফ্রান্সে তিন কোটির বেশি মানুষকে প্রচণ্ড গরম সহ্য করতে হচ্ছে। তুরস্ক বাদে ইউরোপের প্রায় ৪২ কোটি মানুষ আজ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মুখে পড়তে পারেন। এটি মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। জার্মান আবহাওয়া বিভাগের পূর্বাভাস ও ২০২৫ সালের জনসংখ্যার হিসাবের ভিত্তিতে এ বিশ্লেষণ করা হয়েছে। অস্ট্রিয়ার বেসরকারি সংস্থা ক্লাইমাড্যাশবোর্ডের হিসাবের সঙ্গেও এর মিল রয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন তাপপ্রবাহ দেখা দেওয়া বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম স্পষ্ট লক্ষণ। ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও বেশি ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হবে। জার্মানিতে সতর্কতা জার্মানির আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, আজ এবং সপ্তাহান্তে দেশটির প্রায় সব অঞ্চলে তীব্র গরম ছড়িয়ে পড়বে। দক্ষিণ-পশ্চিম, পশ্চিম, মধ্য ও পূর্বাঞ্চলের অনেক জায়গায় ‘চরম তাপপ্রবাহ’ দেখা দিতে পারে। আবহাওয়ার প্রতিকূল অবস্থা সম্পর্কে জনগণকে সতর্ক করতে জার্মানির তৈরি করা মানচিত্রের প্রায় পুরোটাই গাঢ় বেগুনি রঙে চিহ্নিত করা হয়েছে, যা ‘চরম তাপ সতর্কতা’ নির্দেশ করে। ফ্রান্সে স্কুল বন্ধ, হাসপাতালে ভিড় তাপপ্রবাহের কারণে ফ্রান্সে হাজারও স্কুল বন্ধ রাখতে হয়েছে। যেসব স্কুল খোলা রয়েছে, সেগুলোতে প্রচণ্ড গরমের মধ্যে পাঠদান এবং পরীক্ষা নেওয়া কঠিন হয়ে পড়েছে। ভবিষ্যতে তাপপ্রবাহ মোকাবিলায় স্কুল, শিশু দিবাযত্ন কেন্দ্র ও নার্সারিতে শীতলীকরণ ব্যবস্থা গড়ে তুলতে আট কোটি ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ কোম্পানি ইডিএফ। এ ছাড়া বৃদ্ধাশ্রমগুলোতে শীতলীকরণ ব্যবস্থা স্থাপনে অতিরিক্ত পাঁচ কোটি ইউরো বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এদিকে তাপপ্রবাহজনিত অসুস্থতায় রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় প্যারিসের হাসপাতালগুলো ব্যাপক চাপে পড়েছে। প্যারিসের পুলিশপ্রধান পাত্রিস ফোর বলেছেন, ‘আমরা হাসপাতালের সক্ষমতার সীমায় পৌঁছে গেছি। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।’ প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেকেই জলাশয়ে নামছেন। এতে ফ্রান্সে ডুবে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। হাসপাতালের ওপর চাপ কমাতে আজ থেকে প্যারিসে প্রকাশ্যে মদপান ও মদ বিক্রি নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। প্রচণ্ড গরম থেকে বাঁচতে অনেকেই জলাশয়ে নামছেন। এতে ফ্রান্সে ডুবে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫–তে পৌঁছেছে। দেশটির ক্রীড়ামন্ত্রী সতর্ক করে বলেছেন, এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রচণ্ড গরমের কারণে সপ্তাহান্তে প্যারিসে অনুষ্ঠেয় প্রাইড প্যারেডের উৎসব বাতিল করেছেন আয়োজকেরা। পুলিশ আগেই জানিয়েছিল, তাপপ্রবাহের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হতে পারে। ফ্রান্সে প্রচণ্ড গরম থেকে বাঁচতে পানিতে নেমে ডুবে ৪০ জনের মৃত্যু, ইউরোপজুড়ে তাপপ্রবাহ প্যারিসে প্রচণ্ড তাপপ্রবাহ। রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় পর্যটকদের চলাচল যুক্তরাজ্যে ভাঙল তাপমাত্রার রেকর্ড গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে জুন মাসের তাপমাত্রায় নতুন রেকর্ড হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা এর আগের সব রেকর্ড ভেঙে দেয়। জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিরলাখ শহরে তাপমাত্রা উঠেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। এটি দেশটির জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডের কাছাকাছি। বিশেষজ্ঞদের ধারণা, সপ্তাহান্তে সেই রেকর্ডও ভেঙে যেতে পারে। নেদারল্যান্ডসে প্রথম সর্বোচ্চ সতর্কতা নেদারল্যান্ডস ইতিহাসে প্রথমবারের মতো তাপপ্রবাহের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট জনগণকে সতর্ক করে বলেছে, পরিস্থিতি বিপজ্জনক। সরকারি নির্দেশনা ও জরুরি সেবাকর্মীদের পরামর্শ মেনে চলা উচিত। এ ছাড়া স্লোভাকিয়াও শনিবারের জন্য সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাপপ্রবাহে অতিষ্ঠ ইউরোপ, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön