ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
বৃক্ষ বিতরণ ও রোপণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এই কর্মসূচি পালিত হয়। গাছের চারা দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন। তিনি হল প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার
বৃক্ষ বিতরণ ও রোপণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এই কর্মসূচি পালিত হয়। গাছের চারা দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপন। তিনি হল প্রাঙ্গণে চারাগাছ রোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ইফাদ হাসান, সাধারণ সম্পাদক আহসান হাবিব, সহসভাপতি নিয়ন মণি, সাংগঠনিক সম্পাদক ইশিতা জাহান, দপ্তর সম্পাদক নাফি বিন মামুন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক কাওসার হোসেনসহ বন্ধুসভার অন্য সদস্যরা। গাছের চারা রোপণ করেন বন্ধুরা পরে বিকেল চারটায় শুরু হয় বৃক্ষ বিতরণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবরিকালচার বিভাগকে ১০০ গাছের চারা দেওয়া হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ ও পরিচর্যার জন্য। এ ছাড়া জহুরুল হক হল সংসদের জিএস খালেদ হাসানের সহযোগিতায় এই হলে ৩০টি গাছের চারা রোপণ, বন্ধুসভার সহসভাপতি নিয়ন মণির সহযোগিতায় শামসুন্নাহার হলে এবং ফজিলাতুন্নেছা হলের হল সংসদ সদস্যের সহযোগিতায় ফজিলাতুন্নেছা হলে গাছের চারা রোপণ করা হয়।
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →