ফুলেল শ্রদ্ধায় শিল্পী মুস্তাফা মনোয়ারকে বিদায়
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার বেলা একটার কিছু আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পীর মরদেহ নেওয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। শহীদ মিনার থেকে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা হয়। এর আগে সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে বরেণ্য এই শিল্পীর মরদেহ নেওয়া হয়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল যাঁদের হাত ধরে, তিনি তাঁদের অন্যত
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার বেলা একটার কিছু আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পীর মরদেহ নেওয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। শহীদ মিনার থেকে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা হয়। এর আগে সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে বরেণ্য এই শিল্পীর মরদেহ নেওয়া হয়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল যাঁদের হাত ধরে, তিনি তাঁদের অন্যতম। এখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল নয়টায় তাঁর প্রথম জানাজা হয়। শেষে নিজের প্রথম কর্মস্থল চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় শিল্পী মুস্তাফা মনোয়ারকে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পী মুস্তাফা মনোয়ারে প্রতি শেষবারের মতো শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। প্রিয় শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছেন নাট্যজন রামেন্দু মজুমদার। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদান নিয়ে কথা বলছেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা। বরেণ্য এই শিল্পীর প্রতি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। বাংলাদেশে আধুনিক পাপেটের পথিকৃৎ এই শিল্পীর প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। ফুল দিয়ে প্রিয় শিল্পীকে চির বিদায় জানাচ্ছেন ভক্ত–অনুরাগীরা। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য শিল্পী মুস্তাফা মনোয়ারকে গার্ড অব অনার দেওয়া হয়। শিল্পীকে শেষবারের মতো নেওয়া হয় তাঁর প্রথম কর্মস্থল চারুকলা অনুষদে। চারুকলা অনুষদ থেকে বনানীর উদ্দেশে রওনা দিয়েছে শিল্পীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স।
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →