বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের নিয়োগ কর্মসূচি অনুষ্ঠিত

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের নিয়োগ কর্মসূচি অনুষ্ঠিত

হুয়াওয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০ জুন ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ১১ জুন নিয়োগ (রিক্রুটমেন্ট) কর্মসূচির আয়োজন করেছে। দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্নাতকদের হুয়াওয়েতে সরাসরি ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এমসিকিউভিত্তিক পরীক্ষা ও সাক্ষাৎকার শেষে নির্বাচিত প্রার্থীদের হুয়াওয়েতে চাকরির সুযোগ দেওয়া হবে। হুয়াওয়ের পক্

হুয়াওয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০ জুন ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসে ১১ জুন নিয়োগ (রিক্রুটমেন্ট) কর্মসূচির আয়োজন করেছে। দুই বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্নাতকদের হুয়াওয়েতে সরাসরি ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এমসিকিউভিত্তিক পরীক্ষা ও সাক্ষাৎকার শেষে নির্বাচিত প্রার্থীদের হুয়াওয়েতে চাকরির সুযোগ দেওয়া হবে। হুয়াওয়ের পক্ষ থেকে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মার্কেটিং ম্যানেজার কৌশিক আহমেদ ও এইচআর ম্যানেজার ইফতেখার রহমান। বুয়েটের অনুষ্ঠানে হুয়াওয়ের ডেলিভারি অ্যান্ড সার্ভিসের (ডিঅ্যান্ডএস) ভাইস প্রেসিডেন্ট শিয়েরেন উপস্থিত ছিলেন। অন্যদিকে চুয়েটের অনুষ্ঠানে অংশ নেন হুয়াওয়ের এইচআর ডেপুটি ডিরেক্টর ফারা নেওয়াজ। আজ মঙ্গলবার হুয়াওয়ে বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ক্যাম্পাস রিক্রুটমেন্ট সম্পর্কে হুয়াওয়ে সাউথ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মাবেন বলেন, ‘আমরা নিয়মিতভাবে স্থানীয় জনবল নিয়োগ করে থাকি, যার মধ্যে একটি উল্লেখযোগ্য অংশই তরুণ গ্র্যাজুয়েট। আমরা ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচির মাধ্যমে মেধাবীদের হুয়াওয়ের আন্তর্জাতিক মানের কর্মপরিবেশে তাঁদের জ্ঞান প্রয়োগ ও শিল্প খাতের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ করে দিতে চাই।’ বুয়েটের অধ্যাপক এ বি এম আলিম আল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে হুয়াওয়ের ধারাবাহিক সম্পৃক্ততা ও প্রকৌশল শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এ ধরনের উদ্যোগ একাডেমিক শিক্ষা ও শিল্প খাতের চাহিদার মধ্যে ব্যবধান কমাতে সাহায্য করে।’ চুয়েটের অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী বলেন, ‘এই ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি আমাদের শিক্ষার্থীদের বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। এ ধরনের উদ্যোগ নতুন স্নাতকদের জন্য কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি করার পাশাপাশি তাঁদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ায় এবং শিল্প খাতের জন্য উপযোগী হতে উৎসাহিত করে।’

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön