সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছন থেকে হঠাৎ গুলি, হাসপাতালে নিতেই মৃত্যু

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, পেছন থেকে হঠাৎ গুলি, হাসপাতালে নিতেই মৃত্যু

সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. আজাদ (২৫) নামের এক যুবক। হঠাৎ পেছন থেকে তাঁকে গুলি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায়। হাসপাতাল পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে আজাদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। চট্টগ্রাম

সড়কের একপাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. আজাদ (২৫) নামের এক যুবক। হঠাৎ পেছন থেকে তাঁকে গুলি করেন অজ্ঞাত এক ব্যক্তি। এতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফরেস্ট গেট এলাকায়। হাসপাতাল পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার দিকে আজাদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বলেন, আনয়নকারীর দেওয়া তথ্যমতে, পাঁচলাইশ থানার ফরেস্ট গেট এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ভিকটিমকে গুলি করেন। পরে তাঁকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে কী কারণে আজাদকে গুলি করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তি হামজারবাগ হাকিম শাহ হুজুরের বাড়ি এলাকার বাসিন্দা।’

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön