ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ ঢুঁড়ে প্রাণের সন্ধান

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ ঢুঁড়ে প্রাণের সন্ধান

ভয়াবহ ভূমিকম্পের কয়েক দিন পরও ভেনেজুয়েলার লা গুয়াইরা অঙ্গরাজ্যে চলছে ধ্বংসস্তূপ সরানো ও নিখোঁজদের উদ্ধারের অভিযান। ভারী যন্ত্র, আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরের সহায়তায় চলছে প্রাণের সন্ধান। ছয় দিন পর গতকাল ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে বাস্তুচ্যুত হাজারো মানুষের দিন কাটছে এখন অস্থায়ী আশ্রয়শিবিরে। ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ঘুরে দেখছেন স্থানীয় মানুষ ধসে পড়া ভবনের ধ্

ভয়াবহ ভূমিকম্পের কয়েক দিন পরও ভেনেজুয়েলার লা গুয়াইরা অঙ্গরাজ্যে চলছে ধ্বংসস্তূপ সরানো ও নিখোঁজদের উদ্ধারের অভিযান। ভারী যন্ত্র, আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুরের সহায়তায় চলছে প্রাণের সন্ধান। ছয় দিন পর গতকাল ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে শক্তিশালী এই ভূমিকম্পে বাস্তুচ্যুত হাজারো মানুষের দিন কাটছে এখন অস্থায়ী আশ্রয়শিবিরে। ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ ঘুরে দেখছেন স্থানীয় মানুষ ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরাতে ব্যবহার করা হচ্ছে ভারী যন্ত্রপাতি ধ্বংসস্তূপে জীবিতের সন্ধানে কাজ করছে চেক প্রজাতন্ত্রের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ (ইউএসএআর) দলের অনুসন্ধানী কুকুর ‘সিজোর নামোর্নিক’ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা সম্ভাব্য জীবিতদের খুঁজতে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে উদ্ধারকারী দলের কাছ থেকে নিজেদের সন্তানদের খোঁজের অপেক্ষায় ইয়োহানসি গিল ও তাঁর স্বামী সার্হিও গুয়ানিপা ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা জীবিতের সন্ধানে ধ্বংসস্তূপে অব্যাহত উদ্ধার তৎপরতা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কারাবায়েদা সমুদ্রসৈকত এলাকার একটি হোটেল কারাবায়েদায় ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের দিকে তাকিয়ে আছেন এক নারী মাইকেতিয়ার হোসে মারিয়া ভার্গাস ক্রীড়া কমপ্লেক্সে গড়ে ওঠা অস্থায়ী আশ্রয়শিবিরে ফুটবল খেলছে ভূমিকম্পে বাস্তুচ্যুত শিশুরা

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön