উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা পেলেন প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা

📌 Diğer 📰 Bangladesh 🕐 4 saat önce
উপজেলা শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা পেলেন প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা

শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কচ্ছপতলী আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন। বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত কচ্ছপতলী আলোর পাঠশালাটি পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সম্প্রতি রোয়াংছড়ি উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি প্রধান শিক্ষকের হাতে সম্মাননা

শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কচ্ছপতলী আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা অর্জন করেছেন। বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত কচ্ছপতলী আলোর পাঠশালাটি পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। সম্প্রতি রোয়াংছড়ি উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি প্রধান শিক্ষকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই সম্মাননা অর্জনের মাধ্যমে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষা কার্যক্রম, সৃজনশীল উদ্যোগ, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রচেষ্টা নতুনভাবে স্বীকৃতি লাভ করেছে। বিদ্যালয়টির শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিয়মিত অংশগ্রহণ এ অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সম্মাননা গ্রহণের পর প্রধান শিক্ষক তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সেই সঙ্গে প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ আমাদেরকে এই মহান পেশায় নিযুক্ত করার জন্য।’ উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি প্রধান শিক্ষককে অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে নিবেদিতপ্রাণ শিক্ষকদের এমন স্বীকৃতি অন্যদেরও আরও উৎসাহিত করবে। তিনি শিক্ষকদের সৃজনশীল ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উন্নত ভবিষ্যৎ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। কচ্ছপতলী আলোর পাঠশালার প্রধান শিক্ষকের এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, এই স্বীকৃতি বিদ্যালয়কে ভবিষ্যতে আরও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে এবং এলাকার শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কচ্ছপতলী আলোর পাঠশালার এই গৌরবোজ্জ্বল অর্জনে প্রধান শিক্ষককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি আগামী দিনগুলোতে আরও সাফল্য অর্জন করবে—এটাই সকলের প্রত্যাশা।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön