মেসি ম্যানিয়া আর অ্যাথলেজার ম্যাজিক: উর্বশীর লুকে ধরা দিল বিশ্বকাপের লাক্সারি ভাইব

📌 Diğer 📰 Bangladesh 🕐 3 saat önce
মেসি ম্যানিয়া আর অ্যাথলেজার ম্যাজিক: উর্বশীর লুকে ধরা দিল বিশ্বকাপের লাক্সারি ভাইব

ফুটবল মাঠে যখন বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে, তখন মাঠের বাইরেও তারকাদের পছন্দ, স্টাইল এবং জীবনযাপন নিয়ে তৈরি হয় নতুন আলোচনা। সেই আলোচনায় এবার উঠে এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। একদিকে বিশ্বকাপ নিয়ে তার ফুটবল পছন্দ, অন্যদিকে একের পর এক বিলাসবহুল ফ্যাশন লুক। দুই ক্ষেত্রেই ভক্তদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে নিজের ফুটবল পছন্দের কথা জানিয়ে উর্বশী বলেন, “আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসি।” পর্তুগিজ ফুটবল কিংবদন্তির প্রতি মুগ্ধতা থাকলেও বিশ্বকাপে তার সমর

ফুটবল মাঠে যখন বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে, তখন মাঠের বাইরেও তারকাদের পছন্দ, স্টাইল এবং জীবনযাপন নিয়ে তৈরি হয় নতুন আলোচনা। সেই আলোচনায় এবার উঠে এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। একদিকে বিশ্বকাপ নিয়ে তার ফুটবল পছন্দ, অন্যদিকে একের পর এক বিলাসবহুল ফ্যাশন লুক। দুই ক্ষেত্রেই ভক্তদের নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে নিজের ফুটবল পছন্দের কথা জানিয়ে উর্বশী বলেন, “আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালোবাসি।” পর্তুগিজ ফুটবল কিংবদন্তির প্রতি মুগ্ধতা থাকলেও বিশ্বকাপে তার সমর্থন থাকছে লিওনেল মেসির আর্জেন্টিনার দিকে। মেসির নেতৃত্বাধীন দলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, ফুটবলে ভালো লাগা আর সমর্থনের জায়গা অনেক সময় আলাদা হতে পারে। তবে শুধু ফুটবল নয়, উর্বশীর সাম্প্রতিক ফ্যাশন মুহূর্তও তৈরি করেছে আলোচনার ঝড়। বিমানবন্দরে তাকে দেখা গেছে দিওর-এর সবুজ কো-অর্ড সেটে। লাক্সারি ব্র্যান্ডের এই পোশাকটি আরামদায়ক ভ্রমণ স্টাইলের সঙ্গে মিশিয়েছে হাই-ফ্যাশনের ছোঁয়া। জানা গেছে, এই মিস দিওর কো-অর্ড সেটের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ রুপি। View this post on Instagram পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এর গ্রাফিতি স্টাইলের “MISS DIOR” লেখা, যা পুরো লুকে যোগ করেছে আধুনিক ও ইয়ুথফুল ফ্যাশন ভাইব। অতিরিক্ত অ্যাকসেসরিজ ব্যবহার না করে উর্বশী রেখেছেন মিনিমাল স্টাইলিং। ফলে পুরো ফোকাস ছিল তার পোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি এবং স্বাভাবিক গ্ল্যামারের ওপর। এর আগে প্রাইভেট জেটের সামনে উর্বশীর আরেকটি লুকও নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের। প্যাস্টেল টোনের অ্যাথলেজার স্টাইলে তাকে দেখা যায় একটি শিয়ার জিপ–আপ জ্যাকেট, স্পোর্টস ইনার এবং বডি হাগিং লেগিংসে। আরামদায়ক স্পোর্টসওয়্যারকে কীভাবে বিলাসবহুল ফ্যাশন স্টেটমেন্টে পরিণত করা যায়, সেই বার্তাই যেন দিয়েছে তার এই লুক। View this post on Instagram A post shared by Urvashi Rautela (@urvashirautela) লম্বা খোলা চুল, স্টাইলিশ সানগ্লাস এবং আত্মবিশ্বাসী উপস্থিতি পুরো জেট-সেট লুককে করেছে আরও আকর্ষণীয়। প্রাইভেট জেটের পরিবেশের সঙ্গে তার এই প্যাস্টেল অ্যাথলেজার স্টাইল তৈরি করেছে এক ধরনের আধুনিক হলিউড-অনুপ্রাণিত গ্ল্যামার। ফ্যাশন, ফুটবল আর তারকা উপস্থিতি। সব মিলিয়ে উর্বশীর সাম্প্রতিক মুহূর্তগুলো যেন দেখাচ্ছে নতুন যুগের সেলিব্রিটি স্টাইলের গল্প। যেখানে প্রতিটি লুকই হতে পারে ট্রেন্ড।

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön