‘আজ আমগাছের বড় একটি চারা পেয়েছি’

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
‘আজ আমগাছের বড় একটি চারা পেয়েছি’

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৯ জুন এগুলো বিতরণ করা হয়। গাছের মধ্যে ছিল আম, নিম, মেহগনি ও কড়াইগাছের চারা। গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। এদিন বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ২৭৫টি গাছের চারা বিতরণ করেন বন্ধুরা। গাছ পেয়ে উচ্ছ্বসিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাসান আলী বলে, ‘আজ আমগাছের বড় একটি চারা পেয়েছ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। ২৯ জুন এগুলো বিতরণ করা হয়। গাছের মধ্যে ছিল আম, নিম, মেহগনি ও কড়াইগাছের চারা। গাছ দিয়ে সহযোগিতা করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। এদিন বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ২৭৫টি গাছের চারা বিতরণ করেন বন্ধুরা। গাছ পেয়ে উচ্ছ্বসিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হাসান আলী বলে, ‘আজ আমগাছের বড় একটি চারা পেয়েছি। বাড়িতে গিয়েই গাছটি লাগাব। নিয়মিত পরিচর্যা করব। আশা করি আগামী কয়েক বছরের মধ্যেই আম ধরবে। অনেক ভালো লাগছে।’ বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ শিক্ষার্থীদের উদ্দেশে বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর বলেন, ‘পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে। মনে রাখতে হবে, গাছ লাগানোর চেয়ে সেটির পরিচর্যা অনেক গুরুত্বপূর্ণ। গাছের রক্ষণাবেক্ষণ নিয়মিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচি সফল হবে।’ পরিবেশ রক্ষায় চারা দিয়ে সহযোগিতা করার জন্য ও বিতরণে সহযোগিতা করায় এ সময় তিনি ব্র্যাক ও প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস ও লুইশ মুর্মু, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সোনিয়া খাতুন, সাবেক সভাপতি নয়ন আহমেদ, বন্ধু শিরিনা খাতুন, নীলমুনি কিসকু প্রমুখ। এর আগে গত ২৩ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের ৪২৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বন্ধুসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বেশি বেশি গাছ লাগাতে হবে। নিয়মিত যত্ন নিতে হবে।’ রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষ বিতরণ এ সময় আরও উপস্থিত ছিলেন রামজীবনপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবদুস সালাম, আবু সাঈদ, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সহসাংগঠনিক সম্পাদক মুশফিক মাহাদী, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামানসহ অন্যরা। গাছ বিতরণ শেষে সভাপতি মাসরুফা খাতুন বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা ভালো কাজে অংশগ্রহণ করে থাকি। বন্ধুসভার উদ্যোগে প্রতিবছরই বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়ে থাকে। আমরা চাই পরিবেশ রক্ষায় এখন থেকেই শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করুক। তবেই আমাদের পরিবেশ সবুজায়িত হবে।’ মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön