ঠাকুরগাঁও থেকে একসঙ্গে নিখোঁজ চার ছাত্রী সিলেটে উদ্ধার
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সিলেট সিটি করপোরেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এক ছাত্রীর বাবা প্রথম আলোকে মুঠোফোনে জানান, তাঁর মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে। পরে তাদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা থেকে একসঙ্গে নিখোঁজ হওয়া চার ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে সিলেট সিটি করপোরেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তারা আর ফেরেনি। এক ছাত্রীর বাবা প্রথম আলোকে মুঠোফোনে জানান, তাঁর মেয়েসহ বাকিদেরও উদ্ধার করা হয়েছে। পরে তাদের সিলেটের দক্ষিণ সুরমা থানায় নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। প্রথম আলোকে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে আমরা জানতে পারি, ওই ছাত্রীরা ঢাকার দিকে যাচ্ছে। আজ তাদের সিলেট এলাকায় শনাক্ত করা হয়। পরে বেলা আড়াইটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।’ গতকাল মঙ্গলবার সকালে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি ওই চার ছাত্রী। তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা একই বিদ্যালয়ের শিক্ষার্থী, বাড়িও একই গ্রামে। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎকণ্ঠায় ছিলেন তাদের পরিবারের সদস্য ও স্বজনেরা। রাতেই চার ছাত্রীর অভিভাবকেরা বালিয়াডাঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঠাকুরগাঁওয়ে এক বিদ্যালয়ের চার ছাত্রী একসঙ্গে নিখোঁজ এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, সিলেটের সিটির একটি বাস কাউন্টারে অপেক্ষায় থাকা ওই চার ছাত্রীকে শনাক্ত করে পুলিশ। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার জন্য অপেক্ষা করছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানব পাচার চক্রের খপ্পরে পড়ে ওই ছাত্রীরা সিলেটে গিয়েছিল। বালিয়াডাঙ্গী থানার পুলিশের কয়েকজন সদস্য তাদের ফেরত আনতে সিলেটে রওনা হয়েছে। তারা ফিরে এলেই নিখোঁজের মূল ঘটনা জানা যাবে। তবে ভিন্ন কথা বলছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান। মুঠোফোনে প্রথম আলো কে তিনি জানান, ওই তিন তরুণী বুধবার বিকেলের দিকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনালে যাত্রীদের বসার জায়গায় ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁদের উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানিয়েছে তারা সিলেটে বেড়ানোর উদ্দেশে বাড়ি থেকে বেড়িয়েছিল। বাড়ি থেকে বের হয়ে দিনাজপুর হয়ে সিলেটের বাসে ওঠে। এরপর দুপুরের দিকে সিলেটে এসে পৌঁছায়। তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →