তারুণ্যের শক্তিকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে

📌 Diğer 📰 Bangladesh 🕐 2 saat önce
তারুণ্যের শক্তিকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় গত ২৬ জুন বিকেলে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ বন্ধুসভার সহযোগিতায় গত ২৬ জুন বিকেলে শহরের মুক্তমঞ্চ এলাকায় এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন। বক্তারা বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’ বক্তারা আরও বলেন, ‘তরুণেরাই দেশের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে যদি মাদকের ছোবল থেকে রক্ষা করা যায়, তাহলে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাই সচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।’ মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সহসভাপতি, কিশোরগঞ্জ বন্ধুসভা

📌 Kaynak

Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
📱
News AI World — Mobil uygulama
Bu haberleri 45 dilde, anlık çeviriyle cebinde. Erken erişim için Gmail adresini bırak.
← Tüm haberlere dön