শ্রদ্ধায়-আবেগে তাঁদের স্মরণ
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে আজ বুধবার রাজধানীর গুলশানে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। তাঁদের মধ্যে ৯ জন ইতালীয়সহ ১৭ জনই ছিলেন বিদেশি। আজ বুধবার (১ জুলাই) সেই হামলার ১০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। সেই রাতের হামলায় নিহত বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনৈত
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে আজ বুধবার রাজধানীর গুলশানে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। তাঁদের মধ্যে ৯ জন ইতালীয়সহ ১৭ জনই ছিলেন বিদেশি। আজ বুধবার (১ জুলাই) সেই হামলার ১০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। সেই রাতের হামলায় নিহত বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনৈতিকেরা অংশ নেন অনুষ্ঠানে। অনুষ্ঠানস্থলে একটি নামফলকের সামনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনের অনুষ্ঠান শুরু হয় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ১০ বছর আগে এই হামলা ঠেকাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন দুজন পুলিশ কর্মকর্তা। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধা জানান জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ১০ বছর আগের এই হামলায় জাপানের সাতজন নাগরিক নিহত হন। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ফারাজ আইয়াজ হোসেনের বড় ভাই যারেফ আয়াত হোসেন। ১০ বছর আগের এই হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন একজন বিদেশি নাগরিক। ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পর দোয়া করছেন একজন। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
📌 Kaynak
Bu haber XML kaynağından derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →