রায়গঞ্জে অদম্য মেধাবী ও বন্ধুদের মিলনমেলা, সফলদের সম্মাননা প্রদান
‘ভালোর সঙ্গে আলোর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের নিয়ে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঈদের দিন থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ৩০ মে শনিবার সকাল থেকেই আকাশে জ্যৈষ্ঠ মাসের সূর্যের কড়া অবস্থান। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। মাথায় সূর্যের তাপ নিয়েই সকাল নয়টার আগে থেকেই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজে আসতে শুরু করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা। তা
‘ভালোর সঙ্গে আলোর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের নিয়ে পবিত্র ঈদুল আজহা পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঈদের দিন থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ৩০ মে শনিবার সকাল থেকেই আকাশে জ্যৈষ্ঠ মাসের সূর্যের কড়া অবস্থান। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। মাথায় সূর্যের তাপ নিয়েই সকাল নয়টার আগে থেকেই উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী ডিগ্রি কলেজে আসতে শুরু করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন আমন্ত্রিত অতিথিগণ এবং রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার অদম্য মেধাবী শিক্ষার্থীরা। এই অদম্য মেধাবীদের সকলেই প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি পাওয়া। প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সেলিনা আহমেদ। সভাপতির বক্তব্যে নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার বলেন, প্রথম আলো বন্ধুসভা ও প্রথম আলো ট্রাস্টের বিভিন্ন ইতিবাচক কথা অনেক শুনেছি। আজ এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বুঝতে পারলাম প্রথম আলো কেন প্রথম আলো। রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবীদের পাশে দাঁড়িয়ে প্রথম আলো ট্রাস্ট যে উদাহরণ সৃষ্টি করেছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আয়োজনের প্রশংসা করে নিমগাছী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সঞ্জীব কুমার মাহাতো বলেন, রায়গঞ্জ বন্ধুসভা অদম্য মেধাবীদের নিয়ে সুন্দর একটা মিলনমেলার আয়োজন করেছে। এ উদ্যোগে অংশ নিয়ে নিজেকে গৌরবান্বিত মনে করছি। এসব মেধাবী মুখ আগামী দিনে পরিবারের পাশাপাশি এলাকার জন্য গৌরব বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। একই ধরনের কথা বলেন ওই কলেজের সহকারী অধ্যাপক মো. শাহজাহান আলী ও এইচ এম শহিদুল ইসলাম তালুকদার, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিশির কুমার দাস, উপজেলার শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমির শিক্ষক আলহাজ্ব উদ্দিন আহমেদ, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ কুমার মোদক, রান্ডিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতাভ সাহা প্রমুখ। প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ও নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার। ঠিক সাড়ে ৯টায় কলেজটির শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি ও মাহাতোদের কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতোর সঞ্চালনায় প্রথমেই ছিল পরিচয় পর্ব। বক্তব্য দেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার অতিরিক্ত পরিচালক খ ম রেজাউল করিম। তিনি বলেন, রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার অদম্য মেধাবীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। এটি এখন আমাদের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এ ট্রাস্টের সহায়তায় উচ্চমাধ্যমিক পর্যায় থেকে স্নাতক (সম্মান) পর্যন্ত এ দুই উপজেলার অনেক অদম্য মেধাবী পড়ালেখার সুযোগ পাচ্ছে। এ জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান। খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক সেলিনা আহমেদ বলেন, প্রথম আলো বন্ধুসভার আয়োজনে এক সাথে অনেক মেধাবী মুখ দেখার সুযোগ হলো। অদম্য এসব মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনে সুন্দর রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা গঠনের জন্য কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।এ জন্য বন্ধুত্বের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যেতে হবে। যন্ত্রের ব্যবহার কমিয়ে মানবিক গুণাবলি অর্জন করতে হবে। প্রথম আলো বন্ধুসভার এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. মোস্তফা আলমগীর খান। অনুষ্ঠানে উপস্থিত অদম্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রভাষক রায়হান আজাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সোনালী ব্যাংক পিএলসি লক্ষ্মীপুর শাখার কর্মকর্তা অলোক কুমার মাহাতো, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলক কুমার মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশুতোষ কুমার মাহাতো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সাহা, টাঙ্গাইল মেডিকেল কলেজের শিক্ষার্থী সাধনা রানী মাহাতো প্রমুখ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বর্তমানে উপজেলার সলঙ্গা ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইশরাত জাহান নিঝু বলেন, প্রথম আলো পত্রিকা আমাকে পড়াশোনাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছে, প্রথম আলো বন্ধুসভা আমাকে অনেক কিছু শিখিয়েছে, রায়গঞ্জ বন্ধুসভা আমার পাশে থেকেছে। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রথম আলো ট্রাস্টের অদম্য মেধাবী ও বন্ধুসভার বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট খুলনার অতিরিক্ত পরিচালক খ ম রেজাউল করিম। অদম্য মেধাবী অলক কুমার মাহাতো সোনালী ব্যাংকে কর্মকর্তা হিসেবে, রায়হান আজাদ কলেজে প্রভাষক হিসেবে, একটি পোশাক কারখানায় নিয়োগ পাওয়ায় মুহা. মেহেদী হাসান নাঈম, ইশরাত জাহান নিঝু উচ্চবিদ্যালয়ে শিক্ষক হিসেবে, তানজিলা খাতুন স্নাতক (সম্মান) পর্যায়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, আশুতোষ কুমার মাহাতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাওয়ায় সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম, মিসাবের সভাপতি সৌরভ কুমার মাহাতো, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক রাকিবুল হাসান, উদ্যোক্তা মুহা. মেহেদী হাসা
📌 Kaynak
Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →