পরিবেশ দিবসে তরুণদের আগামীর পৃথিবীকে রক্ষার আহ্বান
বিশ্ব পরিবেশ দিবস শুধু এক দিনের জন্য নয়, এটি হতে হবে সারা বছরের জন্য। তরুণদের আগামীর পৃথিবীকে রক্ষা করতে হবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা ওয়াইডব্লিউসিএ এবং ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ‘ইকো-ওয়ারিয়র্স’ ক্লাবের যৌথ উদ্যোগে আজ শনিবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সেখানে বিদ্যালয়ের অধ্যক্ষ ফ্লোরেন্স গমেজ এ আহ্বান জানান। রাজধানীর গ্রিনরোডে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। অন
বিশ্ব পরিবেশ দিবস শুধু এক দিনের জন্য নয়, এটি হতে হবে সারা বছরের জন্য। তরুণদের আগামীর পৃথিবীকে রক্ষা করতে হবে। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঢাকা ওয়াইডব্লিউসিএ এবং ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ‘ইকো-ওয়ারিয়র্স’ ক্লাবের যৌথ উদ্যোগে আজ শনিবার সকালে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সেখানে বিদ্যালয়ের অধ্যক্ষ ফ্লোরেন্স গমেজ এ আহ্বান জানান। রাজধানীর গ্রিনরোডে ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘জলবায়ু সংকট মোকাবিলায় সমাধান ও স্থিতিস্থাপকতা’। ২০২৬ সালের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য হলো—‘প্রকৃতি থেকে অনুপ্রেরিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’(Inspired by nature. For climate. For our future.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জাতীয় কমিটির সদস্য, লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা বলেন, মানুষ নিজের স্বার্থে প্রতিনিয়ত পরিবেশ ধ্বংস করছে, এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। মিষ্টি পানির সংকট বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। ঢাকা ওয়াইডব্লিউসিএ এবং ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ‘ইকো-ওয়ারিয়র্স’ ক্লাবের অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়াইডব্লিউসিএর সাধারণ সম্পাদক সিলভিয়া শান্তশ্রী মজুমদার । তিনি বলেন, তরুণদের প্রতিটি কার্যকরী পদক্ষেপ ধরিত্রীকে বাঁচিয়ে রাখবে। অনুষ্ঠানে অতিথিরা প্যানেল আলোচনায় অংশ নেন। তাঁরা শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন। প্যানেল আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উম্মে সায়কা, লেখক ও গবেষক পাভেল পার্থ, নটর ডেম কলেজের শিক্ষক বিপ্লব কুমার দেব, সাংবাদিক ও গবেষক আহমেদ পিপুল। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয় অনুষ্ঠানে পরিবেশবিষয়ক প্যানেল ডিসকাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ইকো-ওয়ারিয়র্স ক্লাবের মডারেটর ও সদস্যরা। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। ঢাকা ওয়াইডব্লিউসিএ, বিভিন্ন সমমনা সংস্থার প্রতিনিধি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
📌 Kaynak
Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →