আইফেল টাওয়ার: প্যারিসের আকাশছোঁয়া বিস্ময়
পর্যটকদের দৃষ্টিতে প্যারিস মানেই আইফেল টাওয়ার। ফ্রান্সের রাজধানীর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য। বিশ্বে পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। ১৮৮৯ সালে অনুষ্ঠিত এক্সপোজিশন ইউনিভার্সেল উপলক্ষে নির্মিত এই লৌহকাঠামোটির নামকরণ প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে। প্রায় ৩৩০ মিটার উচ্চতার এ টাওয়ারটি দীর্ঘদিন বিশ্বের সর্বোচ্চ মানবনির্মিত স্থাপনা হিসেবে পরিচিত ছিল। টাওয়ারটির বিশাল অবয়ব দূর থেকে চোখে পড়তেই মুগ্ধ হতে হয়। টাওয়ারের নিচে দাঁড়িয়ে এর সুউচ্চ কাঠামোর দিকে তাকালে মানুষের সৃজনশী
পর্যটকদের দৃষ্টিতে প্যারিস মানেই আইফেল টাওয়ার। ফ্রান্সের রাজধানীর প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপত্য। বিশ্বে পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। ১৮৮৯ সালে অনুষ্ঠিত এক্সপোজিশন ইউনিভার্সেল উপলক্ষে নির্মিত এই লৌহকাঠামোটির নামকরণ প্রকৌশলী গুস্তাভ আইফেলের নামে। প্রায় ৩৩০ মিটার উচ্চতার এ টাওয়ারটি দীর্ঘদিন বিশ্বের সর্বোচ্চ মানবনির্মিত স্থাপনা হিসেবে পরিচিত ছিল। টাওয়ারটির বিশাল অবয়ব দূর থেকে চোখে পড়তেই মুগ্ধ হতে হয়। টাওয়ারের নিচে দাঁড়িয়ে এর সুউচ্চ কাঠামোর দিকে তাকালে মানুষের সৃজনশীলতা ও প্রকৌশল দক্ষতার এক অনন্য নিদর্শন অনুভব করেন দর্শনার্থীরা। লিফটে করে ওপরের তলায় উঠে পুরো প্যারিস শহরকে পাখির চোখে দেখার সুযোগ রয়েছে এখানে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হাজারো আলোর ঝলকানিতে আইফেল টাওয়ার সেজে ওঠে ভিন্ন রূপে। প্রতি ঘণ্টায় কয়েক মিনিটের জন্য ঝিকিমিকি আলোর প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে। এ সময় টাওয়ারটি সোনালি আকার ধারণ করে। তবে রাত ১০টার দিকে বিশেষ আলোকসজ্জা ও ঝলমলে আলোর প্রদর্শনী দেখতে সেখানে ভিড় করেন অসংখ্য পর্যটক। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণে মুখর থাকে পুরো এলাকা। ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী ও মনোমুগ্ধকর সৌন্দর্যের কারণে আইফেল টাওয়ার শুধু ফ্রান্সের নয়, সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। এটি ভ্রমণপিপাসু মানুষের কাছে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার নাম। আইফেল টাওয়ারের রাতের এই রূপ দেখতে ভিড় করেন পর্যটকেরা সেইন নদীতে নৌকায় চড়ে আইফেল টাওয়ারের সৌন্দর্য উপভোগ করেন পর্যটকেরা খুব কাছে থেকে আইফেল টাওয়ারটি এমন রূপে ধরা পড়ে বিশাল আকারের স্তম্ভে দাঁড়িয়ে আছে মূল টাওয়ারটি নিচে থেকে আইফেল টাওয়ার দেখলে মনে হবে যেন পাখির বাসা গাছের আড়ালে টাওয়ারের আরেক রূপ ২০২৪ সালে হয়েছিল প্যারিস অলিম্পিক; আইফেল টাওয়ারে এখনো রয়েছে অলিম্পিকের লোগো টাওয়ারের সামনে রাখা থাকা একটি ভাস্কর্য আইফেল টাওয়ারের নিচে বিশাল এলাকাজুড়ে ঘুরে বেড়ান পর্যটকেরা আইফেল টাওয়ারটির আশপাশে রয়েছে এমন অনেক ভাস্কর্য
📌 Kaynak
Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →