চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় নেই ২৮ জন, বিজিবি বলছে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

📌 Diğer 📰 Prothom Alo (BD) 🕐 3 saat önce
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শূন্যরেখায় নেই ২৮ জন, বিজিবি বলছে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২৮ জনকে আজ শনিবার সকাল থেকে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। বিজিবির প্রতিরোধের মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে গত দুই দিন শূন্যরেখায় অবস্থান করছিলেন। বিজিবির ধারণা, শুক্রবার রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২৮ জনকে ঠেলে পাঠানো ঠেকাল বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে অবস্থান ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২৮ জনকে আজ শনিবার সকাল থেকে শূন্যরেখায় আর দেখা যাচ্ছে না। বিজিবির প্রতিরোধের মুখে তাঁরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে গত দুই দিন শূন্যরেখায় অবস্থান করছিলেন। বিজিবির ধারণা, শুক্রবার রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের ভারতের ভেতরে ফিরিয়ে নিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২৮ জনকে ঠেলে পাঠানো ঠেকাল বিজিবি, নো ম্যান্স ল্যান্ডে অবস্থান ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ওই ২৮ জন ভারতের ভেতরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাঁদের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে বিএসএফ তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে। এর আগে ৪ জুন ভোররাত তিনটার দিকে বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে দুই দিন ধরে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছিলেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে। ৩ সীমান্তে ৬০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় নো ম্যান্স ল্যান্ডে অবস্থান

📌 Kaynak

Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
← Tüm haberlere dön