মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল তিন কিশোর, দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

📌 Diğer 📰 Prothom Alo (BD) 🕐 4 saat önce
মোটরসাইকেল নিয়ে বের হয়েছিল তিন কিশোর, দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

নরসিংদীর বেলাবতে সড়কে থাকা বালুর পাইপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বেলাব উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক কিশোর। নিহত দুই কিশোর হলো মো. সোহান মিয়া (১২) ও মো. নাহিদ মিয়া (১৫)। তাদের বাড়ি বেলাব উপজেলার বীরবাঘবের গ্রামে। সোহান ওই গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে, নাহিদের বাবার নাম নুরুল ইসলাম। তারা সম্পর্কে চাচা–ভাতিজা। নিহত দুই কিশ

নরসিংদীর বেলাবতে সড়কে থাকা বালুর পাইপের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বেলাব উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেলে থাকা আরেক কিশোর। নিহত দুই কিশোর হলো মো. সোহান মিয়া (১২) ও মো. নাহিদ মিয়া (১৫)। তাদের বাড়ি বেলাব উপজেলার বীরবাঘবের গ্রামে। সোহান ওই গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে, নাহিদের বাবার নাম নুরুল ইসলাম। তারা সম্পর্কে চাচা–ভাতিজা। নিহত দুই কিশোরের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে সোহান, নাহিদ ও সিয়াম নামের তিন কিশোর পোড়াদিয়া বাজার থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। বটতলী বাজার অতিক্রমের সময় তাদের মোটরসাইকেলটি সড়কের বালুর পাইপে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে তারা ছিটকে পড়ে। এতে সোহান ও নাহিদ মাথায় গুরুতর আঘাত পায়। ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় নাহিদ ও সিয়ামকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথেই নাহিদের মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে সিয়ামকে নরসিংদীতে পাঠানো হয়। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, নিহত কিশোরদের পরিবারের পক্ষ থেকে আবেদনের পর তাদের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

📌 Kaynak

Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
← Tüm haberlere dön