ছয় দফা দাবি না মানলে কাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
ছয় দফা দাবি আদায়ে আবারও আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আগামীকাল রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ শনিবার বেলা ১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকদের সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী
ছয় দফা দাবি আদায়ে আবারও আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আগামীকাল রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ শনিবার বেলা ১টার দিকে হাসপাতালের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। ইন্টার্ন চিকিৎসকদের সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠে নামেন ইন্টার্ন চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার থেকে সারা দেশে এ আন্দোলন চলছে বলে জানান তাঁরা। ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন। এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন-২০২৫-কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়। দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে মন্ত্রণালয় থেকে নীতিমালা জারির পর সৃষ্ট পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বিসিপিএস কর্তৃপক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার ভিত্তিতে উপজেলায় প্রশিক্ষণ গ্রহণের শর্ত বাতিল করা হয়েছে। এ ছাড়া এফসিপিএস প্রথম পর্বে উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীরা এখন থেকে বিসিপিএস স্বীকৃত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিলে প্রশিক্ষণ ভাতার আওতাভুক্ত হবেন। আজ সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে ব্যানার হাতে অবস্থান নেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাঁরা বলেন, ছয়টি দাবির সবগুলো আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন করবেন। আজ রাতের মধ্যে দাবির বিষয়ে সিদ্ধান্ত না এলে আগামীকাল সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন। তিনি বলেন, ‘আমাদের জন্য কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই। আমরা দিন-রাত টানা দায়িত্ব পালন করি। বর্তমান ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্তত ৫০ হাজার টাকা করে তা প্রতি মাসে নিয়মিতভাবে পরিশোধ করতে হবে।’
📌 Kaynak
Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.
Orijinal haberi oku →