গুচ্ছের ‘সাবজেক্ট চয়েস’ ফল প্রকাশ, ৭ জুন থেকে ভর্তি, মানতে হবে যে নির্দেশনা

📌 Diğer 📰 Prothom Alo (BD) 🕐 5 saat önce
গুচ্ছের ‘সাবজেক্ট চয়েস’ ফল প্রকাশ, ৭ জুন থেকে ভর্তি, মানতে হবে যে নির্দেশনা

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের ‘বিশ্ববিদ্যালয় পছন্দক্রম’ ও ‘সাবজেক্ট চয়েস’–এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত পাঁচ হাজার

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ের ‘বিশ্ববিদ্যালয় পছন্দক্রম’ ও ‘সাবজেক্ট চয়েস’–এর ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে মনোনীত শিক্ষার্থীদের আগামীকাল রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এ সময়ের মধ্যে নির্ধারিত পাঁচ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি পরিশোধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে এসিবিএ কোর্স করার সুযোগ, জেনে নিন সব তথ্য এ ছাড়া প্রাথমিক ভর্তি নিশ্চিত করা শিক্ষার্থীদের ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল নম্বরপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট যেকোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার সময় আবেদনকারীর জিএসটি রোল নম্বর উল্লেখ করতে হবে। ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, প্রথম মেরিট লিস্টে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মনোনীত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি সম্পন্ন না করলে পরবর্তী সময়ে গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। একইভাবে, প্রাথমিক ভর্তি বাতিল করলেও পরবর্তী সময়ে গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না শিক্ষার্থীরা। এদিকে মাইগ্রেশন–প্রক্রিয়া চালু থাকাকালে কোনো শিক্ষার্থী নির্দিষ্ট বিভাগে ভর্তি স্থায়ী (স্টপ মাইগ্রেশন) করলে পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশনের সুযোগ পাবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইট এবং অনলাইন ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটও যে বিষয়গুলো লক্ষণীয়— *পছন্দক্রমে অন্তর্ভুক্ত যেকোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরও প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তী সময়ে জিএসটি (GST) গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবেন না। *প্রাথমিক ভর্তি ফি ৫০০০ টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন না। *কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তী সময়ে গুচ্ছুভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। *প্রাথমিক ভর্তিপ্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় (Stop Migration) সম্পন্ন করলে পুনরায় স্বয়ংক্রিয় মাইগ্রেশন চালু করা সম্ভব নয়। প্রাথমিক ভর্তিতে যে যে কাগজপত্র জমা দিতে হবে— এসএসসি/এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল নম্বরপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত জিএসটির অ্যাডমিট কার্ড একটি এফোর (A4) সাইজের খামের ওপর আবেদনকারীর গুচ্ছ রোল নম্বর লিখে জমা অনলাইনে প্রাথমিক ভর্তির পেমেন্ট স্লিপের এক কপি *লেখক: শিক্ষার্থী

📌 Kaynak

Bu özet Prothom Alo (BD) kaynağından otomatik derlenmiştir. Tamamı için orijinal habere gidin.

Orijinal haberi oku →
← Tüm haberlere dön